কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় আওয়ামীলীগ নেতা জখম | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত
কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় আওয়ামীলীগ নেতা জখম

কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় আওয়ামীলীগ নেতা জখম

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়ার ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম (৪৫) সন্ত্রাসী হামলায় গুরুতর জখম হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। আহত রফিকুল ইসলাম জানান, শুক্রবার দুপুর ১২ টার সময় আমি ধুলাসারের বাবলাতলা বাজারের সাইদুলের চায়ের দোকানের সামনে বসে ছিলাম কিছু বোঝার আগেই ইনা মৃধা, প্রভাষক শাহ-আলম, ইউসুফ আলী মৃধা, ইদ্রিস মিয়া, মাঈনউদ্দিন, ইলিয়াস, রিশাদ, রিয়াদ, শামীম, মুসাসহ ১০/১৫ জন লোহার রড়, কাঠের গুড়ি ও লাঠি সোটা নিয়ে আমার উপর হামলা চালায়। তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হামলায় তার ডান হাত ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে আহত রফিকুল ইসলাম জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!