আমতলীতে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরন | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলীতে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরন

আমতলীতে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরন

আমতলী প্রতিনিধিঃ
বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আমতলী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে।
শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মনিরা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি। বক্তব্য রাখেন বরগুনা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যাপক শাহজাহান কবির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান একে এম সামসুদ্দিন শানু, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খান, শহিদুল ইসলাম মৃধা, অ্যাডভোকেট নুরুল ইসলাম, মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, মোঃ হারুন অর রশিদ হাওলাদার, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, নুরজাহান বেগম ও মোঃ বাকি বিল্লাহ প্রমুখ। পরে উপজেলার ছয়জন দুস্থ  মহিলাদের মাঝে ছয়টি সেলাই মেশিন বিতরন করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!