কলাপাড়ায় কোপা মোসলেম আতঙ্কে জয়নালের পরিবার | আপন নিউজ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি কলাপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের নীলগঞ্জ ইউনিয়ন শাখার নতুন কমিটি অনুমোদন আমতলীতে ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁ/দা না দেয়ায় ঠিকাদারকে পি’টি’য়ে জ’খ’ম
কলাপাড়ায় কোপা মোসলেম আতঙ্কে জয়নালের পরিবার

কলাপাড়ায় কোপা মোসলেম আতঙ্কে জয়নালের পরিবার

বিশেষ প্রতিবেদকঃ

কারও সাথে বিরোধ হলেই এলোপাথারি কোপানো হয় প্রতিপক্ষকে। কোপানোই তার নেশা। তার নাম মোসলেম। কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে বাড়ি। কোপা মোসলেম বললেই তাকে সবাই চেনে। সবশেষ ২৭ জুলাই আপন ভাই জয়নালকে ২২টি কোপ দিয়েছে। পায়ের গোড়ালি, হাতের কব্জিসহ শরীরের বিভিন্ন জায়গায় কোপের নৃশংস ক্ষত নিয়ে এখন গুরুতর জখম অবস্থায় ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত জয়নালের মেয়ে রিপা আক্তার ৩ আগস্ট একটি মামলা করেছে। পুলিশ ৩ আগস্ট কোপা মোসলেমকে গ্রেফতার করেছেন।
কিন্তু তার সহযোগিরা মামলা করার কারণে আহত জয়নালের পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসছে। আহত জয়নাল জানান, মাত্র তিন শতক জমির বিরোধকে কেন্দ্র করে তাকে নৃশংসভাবে কোপানো হয়েছে। ইতোপূর্বে কোপা মোসলেমের কোপের আঘাতে জখম হয়েছে নীলগঞ্জের হোটেল ব্যবসায়ী আরেক জয়নাল। এ ঘটনায় তার স্ত্রী শিউলি বেগম মামলা করেছেন। সবশেষ ২ আগস্ট হোসেনপুর গ্রামের কবির হোসেনকে কোপাতে যায় মোসলেম। কবির ৯৯৯ নম্বরে মোবাইল করে কোনমতে রক্ষা পায়। কলাপাড়া থানা পুলিশ গিয়ে মোসলেমকে গ্রেফতার করে। মোসলেম ভাড়াটে মোটর সাইকেল চালক হলেও কোপানোর সন্ত্রাসের কারণে তাকে এখন কোপা মোসলেম না বললে চিনছে না। বর্তমানে গুরুতর জখম জয়নাল পায়ের রগ কেটে যাওয়ায় প্রতিবন্ধীতার শঙ্কায় রয়েছেন। রয়েছেন পরিবার পরিজন নিয়ে ফেল হামলার শঙ্কায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!