কলাপাড়ায় এক জেলে নিখোঁজ | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন
কলাপাড়ায় এক জেলে নিখোঁজ

কলাপাড়ায় এক জেলে নিখোঁজ

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ

কলাপাড়ার রাবনাবাদ নদীর মোহনা সংলগ্ন আশাখালী পয়েন্টে শাওন শেখ (১৭) নামের এক জেলে নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটেছে। উপজেলার ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো: ইউনুস দালার জানান, শাওন শেখ ধুলাসারের জাকির বিশ্বাসের ট্রলারে জেলে হিসেবে কাজ করত। রামনাবাদ নদীর আশাখালী পয়েন্টের দক্ষিনপাড়ে ট্রলারটি নোঙর করা ছিল। হঠাৎ ট্রলারটি ছুটে যায়। এসময় ওই ট্রলারের শাওন ট্রলার থেকে নদীতে নেমে রশি টেনে ট্রলাটি কিনারে আনার চেষ্টা করে। এসময় ইলিশ বোঝাই শিপন, জামাল ও মিলনের ট্রলারটি ওই নদী দিয়ে দ্রুত চলিয়ে যাবার সময় পাখার সাথে রশি আটকে শাওন পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয়ে যায়। স্থানীয়রা অপর একটি ট্রলারের মাধ্যমে ওই ট্রলারটিকে আটক করে মহিপুর থানা পুলিশকে খবর দেয়। মহিপুর থানার ওসি মো: মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিখোজ শাওন শেখের বাদি ফরিদপুর জেলার সালতা উপজেলার আগ্রা ইউনিয়নের মিরকান্দি গ্রামের ৯নং ওয়ার্ডে। তার বাবার নাম মো: জাফর শেখ। এরিপোট লেখা বিকেল ৩টায় শাওনের কোন খোজ মেলেনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!