রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী ও কন্যা রক্তাক্ত জখম

কলাপাড়ায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী ও কন্যা রক্তাক্ত জখম

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ

কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দু’পক্ষের সংর্ঘষে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের একমাত্র কন্যা রক্তাক্ত জখম হয়েছে। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। আহতরা হলো খোরশেদ আলম (৬৫) স্ত্রী রাজিয়া বেগম (৪০) ও তাদের কন্যা ফাতেমা (১৬)। বুধবার (২ সেপ্টেম্বর) শেষ বিকালে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বাবলাতলা বাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
আহত খোরশেদ আলম ছেলে মোস্তফা বলেন, বাড়ির সীমানা নিয়ে একই এলাকার পার্শ্ববর্তী শাহীন খাঁ শহীদ খাঁ ও মোশারেফ এর সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায় তারা দলবল নিয়ে হামলা চালায়। এতে তার পিতা খোরশেদ আলম, মা রাজিয়া বেগম ও তার বোন ফাতেমা গুরুতর আহত হয়। ঘটনার দিন সন্ধ্যার দিকে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।
কলাপড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। আভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!