আমতলীতে সাংবাদিক সমন্বয় পরিষদ গঠন | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা
আমতলীতে সাংবাদিক সমন্বয় পরিষদ গঠন

আমতলীতে সাংবাদিক সমন্বয় পরিষদ গঠন

আমতলী প্রতিনিধিঃ
আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদ গঠন উপলক্ষে সোমবার এনএসএস ট্রেনিং সেন্টারে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আমতলী প্রেসক্লাবের সভাপতি দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মোঃ রেজাউল করিম বাদলকে আহবায়ক ও সাংবাদিক ইউনিয়ন সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন সিকদারকে যুগ্ম আহবায়ক করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকদের সুরক্ষা ও ঐক্য প্রতিষ্ঠার লক্ষে এ সমন্বয় পরিষদ গঠন করা হয়।
আমতলী সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না সাংবাদিক সমন্বয় পরিষদ গঠন সভায় সভাপতিত্ব করেন। সমন্বয় পরিষদের অন্য সদস্যরা হলেন দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি জাকির হোসেন মোল্লা, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি পরিতোষ কর্মকার, সৈকত সংবাদ পত্রিকার প্রতিনিধি জসিম উদ্দিন হাওলাদার, বাসস প্রতিনিধি একেএম খায়রুল বাশার বুলবুল, দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি জিএম মুছা, দৈনিক জনকন্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা মোঃ হোসাইন আলী কাজী, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি মোঃ জয়নুল আবেদীন, দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি সৈয়দ নুহু-উল আলম নবিন, দৈনিক বরিশাল প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মনিরুজ্জামান সুমন আকন, দৈনিক খবরপত্র পত্রিকার তালতলী প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ আল মোমেন নিজাম ও দৈনিক খবরপত্র পত্রিকার প্রতিনিধি মোঃ মহসিন মাতুব্বর।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!