রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত-৪

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত-৪

আপন নিউজ ডেস্কঃ
কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া গোল্ডেনলাইন পরিবহনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে দুই মোটরসাইকেল আরোহী এবং অটোরিকশার যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে গোল্ডেনলাইন (ঢাকা মেট্রো- ব-১৪-৮৬৭৬-) পরিবহনের বাসটি এক কিলোমিটারের মধ্যে নবীনপুর এলাকায় যেতেই দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে আরোহী মোঃ জিয়াউর রহমান (৪৩) ও মিজান তালুকদার (৪২) এবং পাশে থাকা একটি অটোরিকশার দুই যাত্রী হাফেজ মাহমুদ (৩৫) ও সৌরভ মিস্ত্রী (১৪) গুরুতর আহত হয়। তাৎক্ষণিক আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় রাত সোয়া আটটার দিকে উন্নত চিকিৎসার জন্য সৌরভ মিস্ত্রী ছাড়া বাকী তিনজনকে বরিশালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!