শার্শার চাতালের ভেতর দুই সন্তানের জননীর আত্মহত্যা; স্বামী পলাতক | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
শার্শার চাতালের ভেতর দুই সন্তানের জননীর  আত্মহত্যা; স্বামী পলাতক

শার্শার চাতালের ভেতর দুই সন্তানের জননীর  আত্মহত্যা; স্বামী পলাতক

মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ

যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়নের সাত মাইল রাশেদের চাতালের ভেতর শুক্রবার (১৮ই সেপ্টেম্বর) সকালে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে দুই সন্তানের জননী মমতাজ বেগম (৩৩) নামে এক গৃহবধূ। নিহত মমতাজ বেগম শার্শার রুদ্রপুর গ্রামের আবদুল্লার স্ত্রী ও সাতক্ষীরা জেলার আশাশুনি থানার গড়পুতা গ্রামের মহাতাবের মেয়ে।

স্থানীয় মেম্বর আলমগীর জানান, আজ শুক্রবার সকালে ঘটনাটি শুনে ঘটোনা স্থলে এসে দেখি আড়ার সাথে নিথর দেহ ঝুলে আছে। পুলিশের এসে স্থানীয়দের সহায়তায় নিথর দেহ নামানো হয়। নিহতের স্বামী পালাতক আছে।

বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, ঘটনাটি তার স্বামী ও গ্রামের মেম্বর থানায় জানায়। ঘটোনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে লাশটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিষয়টি বোঝা যাবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!