সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীতে সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত

আমতলীতে সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত

আমতলী প্রতিনিধি।

আমতলী উপজেলার পূর্বচিলা গ্রামের পল্লী চিকিৎসক মোঃ মিজানুর রহমান সড়ক দূর্ঘটনায় আহত হয়ে রবিবার ঢাকার একটি বে-সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুরবন করেছেন।
জানাগেছে, উপজেলার পূর্বচিলা গ্রামের পল্লী চিকিৎসক মোঃ মিজানুর রহমান বৃহস্পতিবার রাতে মোটর সাইকেলে বেড়াতে কুয়াকাটা যাচ্ছিল। পথিমধ্যে নবীনপুর নামক স্থানে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৮৬৭৬) সাথে সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলটি গাড়ীর ভিতরে ঢুকে দুমড়ে-মুড়চে যায়। ওই মোটর সাইকেলের আরোহী পল্লী চিকিৎসক মিজানুর রহমান তালুকদার (৪২) ও তার বন্ধু জিয়াউর রহমান (৪৩) গুরুতর আহত হয়। আহত দু’জনকে স্বজনরা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যান। ওইদিন রাতেই শেবাচিম হাসপাতালের চিকিৎসকরা মিজানুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করেন। শুক্রবার তাকে ঢাকার ধানমন্ডি আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি রবিবার সকালে মৃত্যুরবন করেন। তার অকাল মৃত্যুকে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, এ বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!