কলাপাড়ার তেগাছিয়া খেঁয়াঘাট টি দীর্ঘদিনেও সংস্কার হয়নি | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

প্রধান সংবাদ
গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত
কলাপাড়ার তেগাছিয়া খেঁয়াঘাট টি দীর্ঘদিনেও সংস্কার হয়নি 

কলাপাড়ার তেগাছিয়া খেঁয়াঘাট টি দীর্ঘদিনেও সংস্কার হয়নি 

রাসেল মোল্লা।।
কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া খেঁয়াঘাট টি ভেঙ্গে যাওয়ায় যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিন । শতশত মানুষ এ খেয়া ঘাট পারাপার করে বিভিন্ন এলাকার মানুষ যোগাযোগ রক্ষা করে। জোয়ার ভাটার পানির ¯স্রোতের কারনে খেয়াঘাটের মাটি সরে গিয়ে মরন ফাঁদে পরিনত হয়েছে। সাধারন মানুষের চলাচলে চরম দূর্ভোগ, বাই সাইকেল, মটরসাইকেল, মালামাল সহ খেঁয়াঘাট দিয়ে এখন পারাপার দূষ্কর হয়ে পরেছে। এই খেঁয়া পার হয়ে যেতে হয় তেগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক স্কুলগামী ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়া আশায় অসুবিধায় পরবে। খেঁয়া পারাপারের অনেক যাত্রীরা জানান,আমাদের জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হয়। খেঁয়া চালক মোশারেফ গাজী,সোহাগ গাজী,নাইম গাজী জানান,আমাদের এই খেঁয়াঘাট টি ভেঙ্গে যাওয়ায়,যাত্রী ও গাড়ি পারাপার খুবই কম হয়। যাত্রীরা বালিয়াতলী কিংবা অন্য জায়গা দিয়ে এখন যাওয়া আসা করে । এ বিষয়ে মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরণ জানান, খেঁয়াঘাটের বিষয় টি অনেক আগেই উপজেলা পরিষদ চেয়ারম্যান কে জানানো হয়েছে। কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান বলেন, উপজেলা ইঞ্জিয়রকে নির্দেশনা দেওয়া হয়েছে ইষ্টিমিট করে সংস্করের কাজ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!