তালতলীতে শিশু ধর্ষণ; ধর্ষক গ্রেফতার | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
তালতলীতে শিশু ধর্ষণ; ধর্ষক গ্রেফতার

তালতলীতে শিশু ধর্ষণ; ধর্ষক গ্রেফতার

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার তালতলীর ফকিরহাট বাজারে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সোবাহান হাওলাদারকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১ টায় দিকে তাকে ফকিরহাট বাজার থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে ,উপজেলার লালুপাড়া এলাকার সোবহান হাওলাদার ফকিরহাট বাজারে মুদিমনোহরী ব্যবসা করে আসছে। গত ২৮ সেপ্টেম্বর বিকালে ইদুপাড়া গ্রামের দিন মজুরের প ম শ্রেনীতে পড়ুয়া কন্যা বাজার করতে ফকিরহাটে যায়। এ সময় ওই মেয়েকে সোবাহান তার ব্যবসা প্রতিষ্ঠানে ডেকে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির ধস্তাধস্তিতে মুখের বাঁধন খুলে যায়। পরে শিশুটির ডাক-চিৎকারে স্থানীয় শাকিল নামের এক কিশোর এসে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনা শাকিল ওই মেয়ের পরিবারকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সোবাহান হাওলাদার। পরে তিনি শাকিলকে মারধর করে। এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করেন সোবাহান। বৃহস্পতিবার রাতে মেয়ের বাবা এ ঘটনায় তালতলী থানায় নারী শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর ৯ (১) ধারার মামলা দায়ের করেন। শুক্রবার পুলিশ বৃদ্ধ সোবাহানকে ফকিরহাট বাজার থেকে গ্রেফতার করে। শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য পুলিশ বরগুনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
শিশুটির মা বলেন, আমার মেয়ের সাথে বৃদ্ধ সোবাহানের ন্যাক্কারজনক ঘটনার বিচার চাই।
তালতলী থানা ওসি মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। এই ঘটনার অভিযোগে সোবাহানকে গ্রেফতার করা হয়। শিশুটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!