শার্শায় ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী আটক-১ – আপন নিউজ

বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জনদুর্ভোগ কমাতে ওয়াপদা সড়কের গর্ত ভরাটে রিমন সিকদারের উদ্যোগ কলাপাড়ায় চাঁ’দা দাবীতে মধ্যবয়সী নারীকে মা’রধ’র ও হু’ম’কী, আদালতে মা’ম’লা জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত
শার্শায় ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী আটক-১

শার্শায় ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী আটক-১

মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ
যশোরের শার্শা নিজামপুর ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তার উপর থেকে বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনগত রাতে ১৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি প্রাইভেটকারসহ সাগর হোসেন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে গোড়পাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।

আটক সাগর হোসেন শার্শার উত্তর বুরুজ বাগান গ্রামের আব্দুল্লাহ আল-মামুনের ছেলে।

পুলিশ জানান, মাদক পাচারের গোপন খবরে
গোড়পাড়া পুলিশ তদন্তকেন্দ্রের এসআই এজাজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে
শার্শা থানাধীন গোড়পাড়া বাজারস্থ ১১নং নিজামপুর ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১৯৮ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেটকারসহ তাকে আটক করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, শার্শা-বেনাপোল সীমান্তে দিনদিন মাদকের ব্যবসাসহ পাচার বেড়েই চলেছে। স্থানীয়দের অভিযোগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ব্যাপারে তৎপর নয়।
আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে সীমান্তে পাচার রোধে তারা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!