রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ কলাপাড়ায় ৪০ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষক আব্দুল গনির রাজকীয় বিদায় পায়রা বন্দরের আবাসন প্রকল্প থেকে মালামালসহ ৭ ট্রাক আটক মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে দু’র্ধ’র্ষ ডা’কা’তি, গু’লি’বি’দ্ধসহ আ’হ’ত ৪ কলাপাড়ায় গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার গ্রে’প্তা’র কলাপাড়ায় সংবাদ সম্মেলনে ইমরানের অভিযোগ: বিরোধপূর্ণ জমি নিয়ে ‘অপপ্রচার’ বন্ধের দাবি কলাপাড়ায় ই’য়া’বা-গাঁ’জাসহ দুইজন গ্রে’প্তা’র, দুজনের বি’রুদ্ধেই একাধিক মা’ম’লা বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন কলাপাড়ার জুবায়ের মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তা’র
আমতলীতে এক জেলের পাঁচ হাজার টাকা অর্থদন্ড

আমতলীতে এক জেলের পাঁচ হাজার টাকা অর্থদন্ড

আমতলী প্রতিনিধিঃ
ইলিশ প্রজনন মৌসুমে সরকারী নির্দেশনা উপেক্ষা করে মাছ শিকারের ঘটনায় জসিম উদ্দিন ফকির নামের এক জেলেকে পাচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাসের সাজা দিয়েছেন আমতলী ভ্রাম্যমান আদালতের বিচারক। মঙ্গলবার বিকেলে আদালতের বিচারক ইউএনও মোঃ আসাদুজ্জামান ওই জেলেকে এ দন্ডের আদেশ দেন।
জানাগেছে, ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ শিকার নিষিদ্ধ করেছে সরকার। সরকারী এ নির্দেশনা উপেক্ষা করে সোমবার গভীর রাতে আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামের জসিম উদ্দিন ফকির অবৈধ কারেন্ট জাল নিয়ে পায়রা নদীতে মাছ শিকারে যান। এ সময় আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুল আলমের নেতৃত্বে মৎস্য বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করে। এ সময় তার নৌকা থেকে ১৪ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। মঙ্গলবার বিকেলে তাকে আমতলী ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক ইউএনও মোঃ আসাদুজ্জামান জেলে জসিমকে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাসের সাজা এবং জব্দকৃত জাল পুড়িয়ে ফেলার নির্দেশ দেন। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের ৪ (১) ধারায় এ রায় দেয়া হয়।
আমতলী ভ্রাম্যমান আদালতের বিচারক ইউএনও মোঃ আসাদুজ্জামান বলেন, জেলে জসিমকে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাসের সাজা দেয়া হয়েছে। এছাড়া জব্দকৃত জাল মৎস্য বিভাগকে পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!