শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় জেলেদের মাঝে প্রনোদণার চাল বিতরণ

গলাচিপায় জেলেদের মাঝে প্রনোদণার চাল বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপাঃ

গলাচিপায় প্রধান প্রজনন মৌসুম ইলিশ আহরণ থেকে বিরত থাকায় উপজেলার ৯ হাজার ৭শত জেলের মাঝে ১৯৪ মে.টন চাল সরকারীভাবে বিতরণ করা হয়েছে। জনপ্রতি জেলেকে ২০ কেজি করে চাল দেয়া হয়েছে। সপ্তাহব্যাপী এ চাল বিতরণ করা হয়। বুধবার উপজেলার গোলখালী ইউনিয়ন পরিষদে বেলা ১১টার সময় জেলেদের মাঝে এ চাল বিতরণ করেন। গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার বলেন, সুষ্ঠ ও স্বচ্ছভাবে জেলেদের মাঝে ২০ কেজি করে জেলে চাল বিতরণ করা হয়েছে। গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ ৪ নভেম্বর রাত ১২টায়। এর মাত্র ১দিন আগে প্রনোদনার এ চাল পেয়ে খুশি জেলেরা। গলাচিপা উপজেলায় ৯ হাজার ৭শত জেলের মাঝে এ চাল বিতরণ করা হয়েছে। সরকারীভাবে এ উপজেলায় মোট ১৯৪ মে.টন চাল জেলেদের জন্য বরাদ্ধ দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সমিতির সভাপতি মো. ধলা মাঝি, সাধারণ সম্পাদক নুর সায়েদ মাতব্বর, ইউপি সদস্য মোসলেম উদ্দিন প্যাদা, মো. মনির হাওলাদার প্রমুখ। এসময় জেলে সেলিম মিয়া, রুবেল মিয়া, মো. সেকান্তার, মো. ফারুক এরা বলেন, সরকারী চাল পেয়ে আমরা খুব খুশি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!