আমতলী কওমি মাদ্রাসা শিক্ষকের নির্মম নির্যাতন; বিচার দাবীকে শিক্ষার্থীদের বিক্ষোভ | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলী কওমি মাদ্রাসা শিক্ষকের নির্মম নির্যাতন; বিচার দাবীকে শিক্ষার্থীদের বিক্ষোভ

আমতলী কওমি মাদ্রাসা শিক্ষকের নির্মম নির্যাতন; বিচার দাবীকে শিক্ষার্থীদের বিক্ষোভ

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী পৌর শহরের মহিলা কলেজ সড়কের কওমি মাদ্রাসার  শিক্ষক হাফেজ মোঃ আবু বকরের  নির্মম নির্যাতনে নুর জামাল নামের এক ছাত্রের মেরুদন্ডে ভেঙ্গে গেছে। ওই ছাত্র বর্তমানে উঠে দাড়াতে পারে না। কুজো হয়ে চলাফেরা করছে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ওই শিক্ষক আব্দুল্লাহ, গোলাম রাব্বি ও নোমান নামের তিন ছাত্রকে মারধর করেছে। এ ঘটনায় মাদ্রাসার ছাত্ররা ফুসে উঠেছে। তারা ওই শিক্ষকের বিচার দাবী করে মঙ্গলবার মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ করেছে।
জানাগেছে, আমতলী পৌর শহরের মহিলা কলেজ সড়কে আমতলী কওমি মাদ্রাসার হেফজো বিভাগে শতাধিক শিক্ষার্থী অধ্যায়ন করছে। গত তিন মাস পূর্বে মাদ্রাসায় পাঠদান শুরু হয়। পাঠদান শুরু থেকেই শিক্ষক হাফেজ মোঃ আবু বকর সিদ্দিক শিক্ষার্থীদেও অহেতুক অযুহাতে নির্যাতন করে আসছে। গত ১০ নভেম্বর রাতে নুর জামাল নামে নাজেরা বিভাগের এক ছাত্রকে অহেতুক মারধর করে। তার মারধরে ওই ছাত্রের মেরুদন্ড ভেঙ্গে যায়। গত ১৪ দিন ধরে পরিবারের অগোচরে ওই শিক্ষার্থীর চিকিৎসা চলছে। বর্তমানে ওই শিক্ষার্থী হাটাচলা করতে পারে না। কুজো হয়ে হাটতে হচ্ছে। ছাত্র নুর জামালকে বেল্ট পরিধান করে থাকতে হচ্ছে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ওই শিক্ষক মঙ্গলবার সকালে আব্দুল্লাহ, গোলাম রাব্বি ও নোমান নামের তিন শিক্ষার্থীকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে ওই মাদ্রাসার শিক্ষার্থীরা ফুসে উঠেছে। তারা শিক্ষক হাফেজ আবু বকরের বিচার দাবীকে মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ করেছে। তারা প্রশাসনের কাছে দ্রুত ওই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে।
শিক্ষকের নির্মম নির্যাতনের শিকার নুর জামাল জানায়, অহেতুক হুজুরে আমাকে মেরেছে। এতে আমার মেরুদন্ড ভেঙ্গে গেছে। আমি  বড় হুজুরের কারনে এ বিষয়টি বাবাকে জানাতে পারিনি। বড় হুজুরে আমাকে ডাক্তার দেখিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।
আমতলী কওমি মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ আবু বকর মারধরের কথা অস্বীকার করে বলেন, দুষ্টুমি করেছে তাই একটু শাসন করেছি।
আমতলী কওমি মাদ্রাসার মোহতামিম (প্রধান শিক্ষক) মুফতি মাওলানা ওমর ফারুক জেহাদী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ছাত্রকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। তিনি আরো বলেন, হাফেজ আবু বকরকে এ বিষয়ে সংশোধন হতে তাগিদ দেয়া হয়।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!