সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত যুবলীগ কেন্দ্রীয় নেতা এ্যাড.সোহাগ

কলাপাড়ায় ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত যুবলীগ কেন্দ্রীয় নেতা এ্যাড.সোহাগ

রিপোর্ট-এস এম আলমগীর হোসেনঃ
বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ তার জন্মভূমি পটুয়াখালীর কলাপাড়ায় আগমন উপলক্ষে উপজেলার হাজারো নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন।
বুধবার (২৫নভেম্বর) দুপুরে তিনি ঢাকা থেকে কলাপাড়ায় পৌঁছলে হাজারো নেতাকর্মী-সমর্থক স্লোগান সহকারে শত শত মোটরসাইকেল নিয়ে বরণ করে নেয়। কুয়াকাটা মহাসড়কের দুই পার্শ্বে দাঁড়িয়ে থেকে হাজারো জনতা তাঁদের প্রাণপ্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন, এবং তাঁদের উচ্ছ্বাস, ভালোবাসা, অভিনন্দন জানান।
গাড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে জনগনের সেই ভালোবাসার জবাব দেন কেন্দ্রীয় যুবলীগ ওই নেতা এ্যাড. শামীম আল সাইফুল সোহাগ। আনন্দে উদ্বেলিত নেতাকর্মীরা মোটরসাইকেল ও গাড়ী বহর নিয়ে পার্শ্ববর্তী উপজেলার আমতলী থেকে আনন্দ শোভাযাত্রা করে।
শোভাযাত্রাটি কলাপাড়া বাসস্ট্যান্ডে শেষ হয় সেখান থেকে “সোহাগ ভাই” এর জন্য কলাপাড়া বাসী ধন্য, দুর্দিনের “সোহাগ ভাই” আমরা তোমায় ভুলি নাই এই স্লোগান নিয়ে মিছিল সহকারে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। তিনি সংবর্ধিত হন। দলীয় কার্যালয়ের এ বরণ সভার সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও কলাপাড়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ।
এসময় শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, অধ্যক্ষ ড. শহীদুল ইসলাম বিশ্বাস, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার ও বরগুনা জেলা যুবলীগের সাধারন সম্পাদক মো.সাবু।
কলাপাড়ায় সংবর্ধিত শেষে যুবলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ তার উপজেলার ধুলাসার ইউনিয়নের নিজ গ্রামের বাড়ি যাওয়ার পথে পাখিমারা বাজারে ও মহিপুর থানা যুবলীগের আহবায়ক এ এম মিজানুর রহমান বুলেটের নেতৃত্বে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এবং কুয়াকাটা যুবলীগ নেতা কর্মীরাও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এছাড়াও লতাচাপলী, ধূলাসার, বালিয়াতলী, মিঠাগঞ্জ, লালুয়া ও ধানখালী ইউনিয়নের হাজারো নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন যুবলীগের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর)
দুপুরে কলাপাড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেনের পুরানো ফেরিঘাট অস্থায়ী কার্যালয় তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এসময় পৌর যুবলীগের সহ-সভাপতি শেখ মো. যুবরাজ, সাংগঠনিক সম্পাদক গোলাম হায়দার মিঠু, ও আল-আমিন হাওলাদার উপস্থিত ছিলেন।
শেষ বিকেলে কলাপাড়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান সাইদ সহ যুবলীগের নেতৃবৃন্দ  তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এ সময় সাবেক ছাত্রনেতা ও কাউন্সিলর হুমায়ুন কবিরসহ যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সদস্য অমল মুখার্জী, গোফরান পলাশ, শফিকুল হক শাহীন সহ সাংবাদিকবৃন্দ এবং কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজপোর্টাল আপন নিউজ বিডি এর প্রকাশক ও সম্পাদক এস এম আলমগীর হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা তাকে ফুলের দিয়ে শুভেচ্ছা জানান। এভাবেই এই প্রিয় নেতা কে বরণ করে নিচ্ছেন।
উল্লেখ্য, গত শনিবার বিকালে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এর আগে গত বছর ২৩ নভেম্বর জমকালো কংগ্রেসের মধ্যে দিয়ে গঠিত হয় যুবলীগের কেন্দ্রীয় কমিটি। আর কমিটির শীর্ষ পদে আসে নতুন মুখ। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির সন্তান শেখ ফজলে শামস পরশ সংগঠনের চেয়ারম্যান হন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয় মো. মাইনুল হোসেন খান নিখিলকে। জাতীয় কংগ্রেসের প্রায় এক বছর পর শনিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হল। এ্যাড. শামিম আল সাইফুল সোহাগ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কৃতি সন্তান, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদ্য বিদায়ী সহ-সম্পাদক, সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি।
এ্যাড. শামিম আল সাইফুল সোহাগ যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনিত করায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকে কলাপাড়া উপজেলাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!