সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় শ্রমিক নেতা জুয়েল প্যাদা হত্যা মামলায় ৮ জন আসামীক কারাগারে

কলাপাড়ায় শ্রমিক নেতা জুয়েল প্যাদা হত্যা মামলায় ৮ জন আসামীক কারাগারে

রিপোর্ট-মোঃ এনামুল হকঃ

কলাপাড়া উপজেলা শ্রমিকলীগ সহসভাপতি জুয়েল প্যাদা হত্যা মামলায় পলাতক ৮ আসামী সেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক তাদের জামিনাবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরন করেছেন।
জানা গেছে, গত ৪ নভেম্বর বুধবার রাত ৮ টায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী বাহিনীর হামলায় শ্রমিক লীগ নেতা মোঃ জুয়েল প্যাদা (৩৫) কে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করে। হাসপাতালে কর্মরত চিকিৎসক অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে রেফার করেন। সেখান থেকে ঢাকা রেফার করেন। ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল প্যাদা মারা যান। এ ঘটনায় জুয়েলের বাবা মোঃ ফারুক হোসেন প্যাদা গত ৫ নভেম্বর ১৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় জড়িত থাকার সন্দেহে ৬ নভেম্বর মোঃ বশির চৌকিদার (৫০) ও সোহেল হাওলাদার (৩৫) কে পুলিশ গ্রেফতার করেছে।
অপরদিকে, এজাহার নামিয়ে আসামী মিজানুর রহমান (৪০), শিপন চৌকিদার(৩৫), দেলোয়ার হোসেন মৃধা (৪২), মেজা (৩১), জাপর প্যাদা (৩৮), ইদ্রিস প্যাদা (৫৪), বাইজিদ মোল্লা (২৯) ওঅলি প্যাদা (৩০) বুধবার সেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক তাদের জামিনাবেদন নামঞ্জুর করে জেল কারাগারে প্রেরনের আদেশ প্রদান করেছেন। অপর আসামী মোঃ হেলাল গাজী (৪২), রিপন হাওলাদার (৩৮), ছলেমান আকন (৩৭) পলাতক রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!