তালতলীতে স্বামী পরিত্যাক্ত নারী ধর্ষণের শিকার | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
তালতলীতে স্বামী পরিত্যাক্ত নারী ধর্ষণের শিকার

তালতলীতে স্বামী পরিত্যাক্ত নারী ধর্ষণের শিকার

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের সিমিতলা গ্রামের এক স্বামী পরিত্যাক্ত নারী (২০) এক সন্তানের জননী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেশী শাহীন তালুকদার (২৫) এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ধর্ষণের শিকার ওই নারীর। ঘটনা ঘটেছে সোমবার রাতে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জানাগেছে, উপজেলার সিমিতলা গ্রামের দৃষ্টি প্রতিবন্ধির কন্যা এক সন্তানের জননীর গত দুই মাস পূর্বে বিয়ে বিচ্ছেদ হয়। বিয়ে বিচ্ছেদের পর থেকে ওই নারী শিশু সন্তান নিয়ে বাবার বাড়ীতে বসবাস করে আসছে। দৃষ্টি প্রতিবন্ধি বাবা ঢাকায় ভিক্ষাবৃত্তি করে সংসার চালায়। বিয়ে বিচ্ছেদের পর থেকে প্রতিবেশী বারেক তালুকদারের ছেলে শাহীন তালুকদার ওই নারীকে প্রায়ই কু-প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু ওই নারী শাহীনের কু প্রস্তাবে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয় শাহীন। সোমবার রাতে শাহীন স্বামী পরিত্যাক্ত নারীর ঘরে ঢুকে জোরপুর্বক তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ ওই নারীর। ওই নারীর ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে ধরে ফেলে কিন্তু কৌশলে শাহীন পালিয়ে যায়। এ ঘটনায় তালতলী থানায় মামলার প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, ডাক চিৎকার শুনে শাহীনকে ওই নারীর ঘর থেকে ধরে ফেলি কিন্তু কৌশলে শাহীন পালিয়ে গেছে।
ধর্ষনের শিকার ওই নারী বলেন, দুই মাস পূর্বে আমার বিয়ে বিচ্ছেদ হয়। বিয়ে বিচ্ছেদের পর থেকেই শাহীন আমাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। আমি শাহীনের কু-প্রস্তাবে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে শাহীন আমাকে জোর পুর্বক ধর্ষন করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!