বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে পিস্তল ও গুলিসহ পাঁচ আ’ট’ক কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া অনুষ্ঠিত কলাপাড়ায় অ’বৈধ ভুসনা জাল বিক্রেতাকে অ’র্থ’দণ্ড, জাল পু’ড়ি’য়ে বিনষ্ট কলাপাড়ায় মা’রধ’র গর্ভপাতের অভিযোগে ভাসুর গ্রে’প্তা’র কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ
নিখোঁজের ৫ দিনেও উদ্ধার হয়নি আমতলীর সহোদর

নিখোঁজের ৫ দিনেও উদ্ধার হয়নি আমতলীর সহোদর

আমতলী প্রতিনিধিঃ

নিখোঁজের ৫ দিনেও উদ্ধার হয়নি আমতলী উপজেলার পশ্চিম চিলা গ্রামের কিশোর চন্দ্র বাইন (১৮) ও তার চাচাত ভাই আকাশ চন্দ্র বাইন (১৪)। এতে স্বজনদের মাঝে উৎকন্ঠা বেড়ে গেছে। এ ঘটনায় আমতলী থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
জানাগেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের কাঁলাচান বাইনের ছেলে কিশোর চন্দ্র বাইন (১৮) ও ননী গোপাল বাইনের ছেলে আকাশ চন্দ্র বাইন (১৪) গত ২৬ ডিসেম্বর বিকেল ৩ টার দিকে স্থানীয় বিশ্বাসের বাজারে যায়। ওই সময় থেকে তারা নিখোজ রয়েছে। কিশোর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ধানখালী টেকনিক্যাল কলেজের একাদশ শ্রেণী ও আকাশ আমতলীর পশ্চিম চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীতে লেখাপড়া করে। নিখোজের পর থেকে স্বজনরা হন্য হয়ে খুজেও তাদের কোন সন্ধান পায়নি। ৫ দিনেও উদ্ধার না হওয়ায় পরিবারের মাঝে আতঙ্ক ও উৎকন্ঠা বেড়ে গেছে। এ ঘটনায় সোমবার নিখোজ কিশোর বাইনের বাবা কাঁলাচান বাইন আমতলী থানায় সাধারণ ডায়েরী করেছেন।
আকাশের বাবা ননী গোপাল বাইন বলেন, নিখোজের ৫ দিনেও দুই ভাইকে খুঁজে পাওয়া যায়নি। নিখোজ কিশোরের মোবাইল ফোন (০১৭৭২১৯৮১৭৯) বন্ধ রয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, দুই ভাইকে সন্ধানের জন্য বাংলাদেশের সকল থানায় বার্তা পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!