মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মোটরসাইকেলের ধা’ক্কায় স্কুলছাত্র আ’হ’ত কুয়াকাটায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হা’ম’লা: মা’ম’লা’য় দুই আসামি গ্রে’প্তা’র ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে অবশেষে কলাপাড়ার সেই ইউএনও আবু হাসনাতকে লঘুদন্ড ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা
চতুর্থ দফায় কলাপাড়াসহ ৫৬ পৌরসভায় নির্বাচন ১৪ ফেব্রুয়ারি

চতুর্থ দফায় কলাপাড়াসহ ৫৬ পৌরসভায় নির্বাচন ১৪ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্কঃ

পটুয়াখালীর কলাপাড়াসহ দেশের তিন শতাধিক পৌরসভার মধ্যে চতুর্থ ধাপে ৫৬টিতে ভোট হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। রোববার ইসির সিনিয়র সচিব মো. আলমগীর এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল শুরু হবে ১৭ জানুয়ারি। বাছাই ১৯ জানুয়ারি। প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি।

ইসি সচিব বলেন, কমিশনের অনুমোদনের পর সোমবার এই তফসিল দেয়া হয়েছে। ৬৪টি পৌরসভার সবগুলোতেই ব্যালট পেপারে হবে ভোট হবে।

করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার চার ধাপে পৌর নির্বাচন করতে চায় কমিশন। তার মধ্যে চার ধাপে ২০৬টি পৌরসভার তফসিল হল।

এর আগে প্রথম ধাপের তফসিলের ২৫টি পৌরসভায় ইভিএমে ভোট হবে ২৮ ডিসেম্বর। দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভায় নির্বাচন হবে ১৬ জানুয়ারি। আর তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

দেশে মোট পৌরসভা রয়েছে ৩২৯টি। আইন অনুযায়ী, মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠানে ভোট করতে হয়।

স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়। সেবার ২০টি দল নির্বাচনে অংশ নেয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!