বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে পিস্তল ও গুলিসহ পাঁচ আ’ট’ক কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া অনুষ্ঠিত কলাপাড়ায় অ’বৈধ ভুসনা জাল বিক্রেতাকে অ’র্থ’দণ্ড, জাল পু’ড়ি’য়ে বিনষ্ট কলাপাড়ায় মা’রধ’র গর্ভপাতের অভিযোগে ভাসুর গ্রে’প্তা’র কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ
আমতলীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব লুট

আমতলীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব লুট

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছে সেলুন শ্রমিক খোকন চন্দ্র শীল। খোকনকে রুদ্র পরিবহন কর্তৃপক্ষ আমতলী হাসপাতালে রেখে যান। ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে কুয়াকাটাগামী রুদ্র পরিবহন বাসে।
জানাগেছে, কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের স্বর্গীয় নারায়ণ চন্দ্র শীলের ছেলে খোকন চন্দ্র শীল ঢাকায় আব্দুল্লাহপুরের রসুল বাজারে একটি সেলুনে কাজ করে। সোমবার রাতে আব্দুল্লাহ পরিবহন গাড়ীতে বরিশালে আসেন। মঙ্গলবার দুপুরে তিনি কুয়াকাটাগামী রুদ্র পরিবহন গাড়ীতে বাড়ীতে ফিরছিল। পথিমধ্যে অজ্ঞান পার্টির লোকজন নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তার কাছে থাকা নগদ ত্রিশ হাজার টাকা, একটি দামী মোবাইল ফোন ও তার মুল্যবান জিনিষপত্র রাখা একটি ব্যাগ নিয়ে যায়। আমতলীর মহিষকাটা নামক স্থানে আসলে তার মুখ দিয়ে লালা ঝড়তে এবং অচেতন অবস্থায় দেখে গাড়ী কর্তপক্ষ ও যাত্রীদের সন্দেহ হয়। পরে গাড়ীর কর্তৃপক্ষ তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালে কর্মরত চিকিৎসক ফারজানা আক্তার দিনা তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। খবর পেয়ে খোকনের স্বজনরা আমতলী হাসপাতালে ছুটে আসে।
অচেতন খোকন শীলের কাকা রিপন চন্দ্র শীল বলেন, অজ্ঞান পার্টির লোকজন ওর কাছে থাকা নগদ ত্রিশ হাজার টাকা, একটি দামী মোবাইল ফোন ও মুল্যবান জিনিষপত্রের একটি ব্যাগ নিয়ে গেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারজানা আক্তার দিনা বলেন, নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাকে অচেতন করেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!