রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ কলাপাড়ায় ৪০ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষক আব্দুল গনির রাজকীয় বিদায় পায়রা বন্দরের আবাসন প্রকল্প থেকে মালামালসহ ৭ ট্রাক আটক মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে দু’র্ধ’র্ষ ডা’কা’তি, গু’লি’বি’দ্ধসহ আ’হ’ত ৪ কলাপাড়ায় গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার গ্রে’প্তা’র কলাপাড়ায় সংবাদ সম্মেলনে ইমরানের অভিযোগ: বিরোধপূর্ণ জমি নিয়ে ‘অপপ্রচার’ বন্ধের দাবি কলাপাড়ায় ই’য়া’বা-গাঁ’জাসহ দুইজন গ্রে’প্তা’র, দুজনের বি’রুদ্ধেই একাধিক মা’ম’লা বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন কলাপাড়ার জুবায়ের মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তা’র
পায়রা নদীর কাকড়াবুনিয়া টার্মিনালে দু’পক্ষের সংঘর্ষ আহত-৮

পায়রা নদীর কাকড়াবুনিয়া টার্মিনালে দু’পক্ষের সংঘর্ষ আহত-৮

আমতলী প্রতিনিধিঃ
পায়রা নদীর কাকড়াবুনিয়া পল্টুনে তরঙ্গ-৭ লঞ্চ ও মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গির হোসেনের লোকজনের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। গুরুতর আহত তিন জনকে আমতলী ও মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার সকালে।
জানাগেছে, ঢাকা থেকে ছেড়ে আসা আমতলীগামী তরঙ্গ লঞ্চ মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গির কবিরের স্ত্রী ও ছেলে চিকিৎসা শেষে ঢাকা থেকে বাড়ীতে ফিরছিল। বুধবার সকালে ওই স্ত্রী ও পুত্রকে লঞ্চ থেকে এগিয়ে নিতে চেয়ারম্যান পায়রা নদীর কাকড়াবুনিয়া পল্টুনে আসে। লঞ্চটি ঘাটে নোঙ্গর করা অবস্থায় চেয়ারম্যান জাহাঙ্গির হোসেন লঞ্চে উঠেন। কিছু বুঝে উঠার আগেই লঞ্চের নিরাপত্তা কর্মীরা চেয়ারম্যানকে ধাক্কা দেয়। এ নিয়ে লঞ্চ  কর্তৃপক্ষ ও চেয়ারম্যান ও তার সহযোগীদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। অন্তত আধা ঘন্টা উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে লঞ্চের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। গুরুতর আহত ছেলে চেয়ারম্যানের রাতুল ও তার ভায়রার ছেলে হাসানকে মির্জাগঞ্জ হাসপাতালে এবং লঞ্চের নিরাপত্তা কর্মী মোঃ আল আমিনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে লঞ্চটি আমতলী লঞ্চঘাটে এসে পৌছে।
চেয়ারম্যান জাহাঙ্গির হোসেন বলেন, আমার অসুস্থ্য ছেলে ও স্ত্রীকে লঞ্চ থেকে এগিয়ে আনতে পল্টুনে যাই। আমি লঞ্চে উঠতেই লঞ্চের নিরাপত্তা কর্মীরা আমাকে ধাক্কা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় লঞ্চের ষ্টাফরা আমাকে ও আমার ছেলেসহ আমার লোকজনের উপর ইট পাটকেল নিক্ষেপ করেছে। এতে আমার ৫ জন লোক আহত হয়েছে। তিনি আরো বলেন, গুরুতর আহত রাতুল ও হাসানকে মির্জাগঞ্জ হাসপাতালে ভর্তি করেছি।
লঞ্চের সুপার ভাইজার মোঃ হুমায়ূন কবির বলেন, চেয়ারম্যান জাহাঙ্গির হোসেনের লোকজন লঞ্চের নিরাপত্তা কর্মী ও ষ্টাফদের উপর হামলা করেছে। এতে আমার লঞ্চের তিন জন আহত হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, এ বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!