গলাচিপায় বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
গলাচিপায় বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

গলাচিপায় বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

সঞ্জিব দাস, গলাচিপঃ
গলাচিপায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।
রবিবার সকাল ৯ টায় গলাচিপা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতি-কৃতিতে শ্রদ্ধা নিবেদন মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। সন্ধ্যা ৬ টায় উপজেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে।
সভাপতি তার বক্তব্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক শেখ মজিবর রহমান, যার জন্ম না হলে এ দেশ স্বাধীন হত না। তার সমস্ত ভাবনার উর্ধ্বে ছিল এ দেশ। দেশটাকে তিনি ভালবাসতেন তার সন্তান এর চেয়ে বেশী। আজ এই দিনে পাকিস্তানী কারাগার থেকে তিনি স্বদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। এই দিনটাকে বাঙালী জাতি সারাজীবন স্বরনে রাখবে।
এ সময় উপস্হিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাহিন শাহ,  সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুন অর রশীদ, সহ-সভাপতি হাজী মুজিবর রহমান, সহ-সভাপতি এ্যাড.আঃ খালেক, সহ-সভাপতি এ্যাড. শামীম মিয়া, যুগ্ম-সাধারন সম্পাদক সরদার মো. শাহআলম, যুগ্ম- সাধারন সম্পাদক মেহেদী মাসুদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছা সেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আরও উপস্হিত ছিলেন বিভিন্ন গন মাধ্যমের সাংবাদিক বৃন্দ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!