বেনাপোল রেলওয়ে গুডস ইয়ার্ড সম্প্রসারনের কাজ শুভ উদ্ভোধন | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
বেনাপোল রেলওয়ে গুডস ইয়ার্ড সম্প্রসারনের কাজ শুভ উদ্ভোধন

বেনাপোল রেলওয়ে গুডস ইয়ার্ড সম্প্রসারনের কাজ শুভ উদ্ভোধন

মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ
বাংলাদেশ রেলওয়ের বেনাপোল স্টেশনে গুডস ইয়ার্ড সম্প্রসারণের কাজ উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ শামছুজ্জামান।

রবিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার সময় বাংলাদেশ রেলওয়ের রাজশাহী অঞ্চলের মহাব্যবস্থাবক মিহির কান্তি গুহ’র সভাপতিত্বে বেনাপোল রেলষ্টেশনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মুহাম্মদ শামছুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুডস ইয়ার্ডের কাজ উদ্বোধন করেন।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ শামছুজ্জামান বলেন, দেশের উন্নয়ন এর জন্য পণ্য সরবরাহ এবং যাত্রী চলাচলের জন্য রেলের বিকল্প নেই। রেলে মানুষ চলাচলে যেমন স্বাচ্ছন্দ্যবোধ করে, তেমনি খরচ ও কম। এছাড়া এক স্থান হতে অন্য স্থানে পণ্য আনা নেয়ার ক্ষেত্রেও সাশ্রয় হয়। এছাড়া মধ্যে সত্বভোগিদের হাত থেকেও কৃষকেরা পরিত্রান পায়। তারা তাদের নিজেদের পণ্য নিজেরা রেল যোগে গন্তব্য নিতে পারে। এর জন্য পণ্য পরিবহন ভ্যান বাড়ানো হবে। বেনাপোল রেল ষ্টেশনের দুই পাশে রেলের জায়গা পড়ে রয়েছে। সেসব জায়গার সঠিক ব্যবহার করে রেল যোগাযোগ বাড়ানো হবে। এসময় তিনি বলেন বেনাপোল নাভারন এর চেয়ে শার্শার উন্নয়ন কম। যদিও এটা একটি উপজেলা। তাই শার্শার উন্নয়ন করতে হলে সেখানে একটি ষ্টেশন ও পণ্য নামানো ইয়ার্ড করা যায় কিনা তা দেখতে হবে। এছাড়া খুব স্বল্প সময়ের জন্য আমেরিকা থেকে খুব উন্নত মানের রেল আমদানি করা হবে।

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান বলেন, ভারত থেকে ওয়াগনে পণ্য আসার কারনে বাংলাদেশ কাস্টমস এর রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। গত বছর এই পণ্য আসার ফলে প্রায় ৩ শত কোটি টাকা কাস্টমস বেশী রাজস্ব আদায় করেছে। তাই রেলের বিকল্প কিছু নেই। বেনাপোলের আরো উন্নয়ন তথা দেশের আরো উন্নয়ন করতে হলে প্রয়োজন এখানে রেল এর সম্প্রসারন । রেল লাইনের সম্প্রসারণ হলে সঠিক ভাবে বেনাপোল বন্দরে পণ্য উঠানামার কাজও করা যাবে। সেই সাথে বাড়বে সরকারের রাজস্ব আয়।

বেনাপোল সি এন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন বলেন, ভারতের সাথে ব্যাবসা বানিজ্য, চিকিৎসা ভ্রমন সহ অন্যান্য কাজের জন্য একমাত্র সহজ যোগাযোগ ব্যবস্থা হচ্ছে বেনাপোল । কারণ দেশের সকল পথে প্রতিবন্ধকতা রয়েছে। বেনাপোল দিয়ে কোন প্রতিবন্ধকতা নেই। ভারতের দিল্লী, মোম্বাই, পুনে, সহ সকল প্রদেশ এবং এশিয়া মহাদেশের সকল রাষ্ট্রের সাথে বেনাপোল দিয়ে যোগাযোগ করা সহজ মাধ্যম। আমরা বেনাপোল এর উন্নয়নের জন্য অনেক আন্দোলন করেছি। এই রেল চালু, বেনাপোল বন্দর, কাস্টমস হাউস, ছয় লেনে রাস্তা উন্নয়ন সহ নানা ধরনের উন্নয়নের জন্য আন্দোলন করে আসছি। তিনি বেনাপোল এর সাথে রেল যোগাযোগ সারাদেশের সাথে করার জন্য দাবি জানান।

বেলা ১২ টার সময় তিনি বাংলাদেশ রেলওয়ের বেনাপোল ষ্টেশন এর গুডস ইয়ার্ড সম্প্রসারনের কাজ এর শুভ উদ্বোদন এর ফলক উন্মোচন করেন। এরপর তিনি বেনাপোল বন্দরের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল, যশোর নাগরিক কমিটির সভাপতি শেখ মাসুদুর রহমান, রেলওয়ে (পশ্চিম) এর প্রধান প্রকৌশলী আল ফাত্তাহ মাসুদুর রহমান, বিভাগিয় রেলওয়ে ব্যবস্থাপক (পাকশি) সাহিদুল ইসলাম প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!