স্ত্রীর মৃত্যু সংবাদ শুনে স্বামীর মৃত্যু; ৮ দিনের পুত্র সন্তান এতিম | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
স্ত্রীর মৃত্যু সংবাদ শুনে স্বামীর মৃত্যু; ৮ দিনের পুত্র সন্তান এতিম

স্ত্রীর মৃত্যু সংবাদ শুনে স্বামীর মৃত্যু; ৮ দিনের পুত্র সন্তান এতিম

সঞ্জিব দাস, গলাচিপাঃ
১৪ জানুয়ারি বৃহস্পতিবার  সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় কলি বেগম (২০) মারা যান। এদিকে অসুস্থ স্ত্রীর জন্য হাসপাতালে মসজিদের গেটে ফার্মেসিতে ওষুধ কেনা রত অবস্থায় স্বামী গোলাম মোস্তফা স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে সংজ্ঞাহীন হয়েপরে। স্থানীয় লোকজন তাকে তাৎক্ষণিক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে মৃত কলি বেগম আজ সকালে ৭-৫০ মিনিটে হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হন, ৮-১০ মিনিটে তিনি মারা যান। মৃত কলি বেগমের পারিবারিক সূত্রে জানা গেছে,চলতি মাসের ৬ তারিখে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে তিনি একটি সন্তান প্রসব করেন, সেখান থেকে তিনি ১১তারিখে বাড়িতে যান।গতরাতে অসুস্থ হয়ে পড়লে আজ সকালে তাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়।মৃত কলি বেগমের স্বামী গোলাম মোস্তফা স্থানীয় ইসাক মডেল কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বাদ আসর বাদুরা গ্রামে নিজ বাড়িতে তাদেরকে দাফন  করা হয়েছে বলে মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!