শার্শা ও বেনাপোল পৌর ছাত্রদলের কমিটি গঠনে অর্থ বাণিজ্য-স্বজনপ্রীতির অভিযোগ | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
শার্শা ও বেনাপোল পৌর ছাত্রদলের কমিটি গঠনে অর্থ বাণিজ্য-স্বজনপ্রীতির অভিযোগ

শার্শা ও বেনাপোল পৌর ছাত্রদলের কমিটি গঠনে অর্থ বাণিজ্য-স্বজনপ্রীতির অভিযোগ

মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ
যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর ছাত্র দলের আহবায়ক কমিটি গঠনে অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। নব গঠিত আহবায়ক কমিটি গঠনে স্বজনপ্রীতি, অর্থ বাণিজ্যের অভিযোগ এনে শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে বেনাপোল সীমান্ত প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে শার্শা উপজেলা ছাত্রদলের একাংশ।

উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আল-মামুন (বাবলু) লিখিত বক্তব্যে বলেন, যশোর জেলা ছাত্রদল কতৃক সদ্য ঘোষিত কমিটি আমরা প্রত্যাখান করছি। সাধারণ ছাত্রদের মতামত নিয়ে কমিটি গঠন না করলে গণ পদত্যাগসহ কঠিন কর্মসূচী দেওয়া হবে। যশোর জেলা ছাত্রদল সাধারণ ছাত্রদের মতামত না নিয়ে টাকার বিনিময়ে স্বজনপ্রীতি করে উপজেলা ছাত্রদলের আহবায়ক পদে একজন চাকুরিজীবীকে মনোনীত করে কমিটি দিয়েছে। উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম (চয়ন)। সে বেনাপোল সি এন্ড এফ এজেন্টস ষ্টাফ এ্যাসোসিয়েশনের একজন সদস্য। তার সদস্য পদ নং ১২৭০ যাহা বেনাপোল সি এন্ড এফ এজেন্টস ষ্টাফ এ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, ছাত্রদলের খুলনা বিভাগীয় টিমের তালিকা অনুযায়ী মোহায়মিনুল সাগরকে শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হিসাবে মনোনীত করেছিল। কিন্তু যশোর জেলা ছাত্রদলের কতিপয় নেতা টাকার বিনিময়ে কেন্দ্রের নেতাদের  ভুল বুঝিয়ে কমিটি গঠন করেছে। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করেন। অবিলম্বে কমিটির কার্যক্রম স্থগিত করে নতুন কমিটির দাবি জানান। এবিষয়ে তিনি আগামীর রাষ্ট্র নায়ক ছাত্রদলের অভিভাবক তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন।

যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর কমিটি গঠনে কোথাও কোথাও  যোগ্যদের  মুল্যায়ন করা হয়নি বলে স্বীকার করেছেন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্র দলের সাবেক অর্থ সম্পাদক ইমদাদুল হক (ইমদা), উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফারুক হাসান (ফারুক), সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান (রিপন), সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কায়বা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান, গোগা ইউনিয়নের সভাপতি গোলাম রেজা (দুলু), সাংগঠিক সম্পাদক মফিজুর রহমান (মফিজ), উলাশী ইউনিয়নের যুগ্ন সম্পাদক জাহিদ ও সাবেক ছাত্রনেতা সাগর সহ শতাধিক সবেক ও বর্তমান ছাত্র নেতারা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!