কলাপাড়ায় গাঁজা ও নগদ টাকাসহ এক মাদক বিক্রেতা গ্রেফতার | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় গাঁজা ও নগদ টাকাসহ এক মাদক বিক্রেতা গ্রেফতার

কলাপাড়ায় গাঁজা ও নগদ টাকাসহ এক মাদক বিক্রেতা গ্রেফতার

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ
কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে অভিযান চালিয়ে গাঁজা, নগদ টাকা এবং গাঁজা বিক্রির সরঞ্জামসহ কাইয়ুম হাওলাদার নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের গাঁজা বিক্রেতার বসত ঘরে অভিযান চালায়। পলিশ সূত্রে গেছে, এস আই মো: আল-আমীনসহ একটি পুলিশের টিম গোপন সংবাদের ভিত্তিতে কাইয়ুম হাওলাদারের ঘরের মেঝ খুড়ে পলিথিনের প্যাকেটে মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা, নগদ ১৪ হাজার ৩০০ টাকা এবং একটি ডিজিটাল পরিমাপক (পালা) ও একটি মোবাইলসহ তাকে গ্রেফতার করা হয়। এঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত মাদক বিক্রেতাকে জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়েছে বলে কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!