কুয়াকাটায় সাঁতার কাটতে গিয়ে পর্যটকের মৃত্যু | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কুয়াকাটায় সাঁতার কাটতে গিয়ে পর্যটকের মৃত্যু

কুয়াকাটায় সাঁতার কাটতে গিয়ে পর্যটকের মৃত্যু

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ
কুয়াকাটা সমুদ্র সৈকতে সাঁতার কাটতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সৈকতের জিড়ো পয়েন্ট সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটেছে। নিহত পর্যটকের নাম বাবলু মিয়া (৩২)। সে ঝিনাহদহ সদর থানার ধোপাকাঠা গ্রামের মুসলিম মিয়ার ছেলে। বুধবার সকালে ৫০ জনের একটি টিমের সাথে পিকনিকে কুয়াকাটায় ভ্রমনে আসে নিহত পর্যটক বাবলু।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, বুধবার সকালে সে পিকনিকে কুয়াকাটায় আসে। সকালে সবার সাথে নাস্তা খেয়ে বেলা সাড়ে ১১টার দিকে সাগরে গোসল করতে যায় কয়েকজনের সঙ্গে। এসময় তার ছবি তুলছিলো অন্য একজন। সাগরে ঢেউয়ের সাথে জাম্প দিয়ে ছবি তুলতে গিয়ে ঢেউয়ের সঙ্গে লাফ দিলে সে ঢেউয়ের নিচে তলিয়ে যায়। তাৎক্ষণিক জ্ঞান হারিয়ে ফেলে। তাৎক্ষনিক স্থানীয় পর্যটকসহ তার সহযোগীরা তাকে সাগর থেকে তুলে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার সাথে পিকনিকে তার ছেলে মাহিমও ছিলো। পেশায় দর্জি বাবলু দুই মাস আগেও নিজ বাসায় বসে অসুস্থ হয়ে পড়েছিলেন বলে পরিবারের সাথে কথা বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
কুয়াকাটা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মাইনুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রচন্ড ঠান্ডায় হৃদরোগে আক্রান্ত হয়ে সে মারা যেতে পারে। হাসপাতালে আনার আগেই সে মারা যায় বলে জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!