সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় টমটম উল্টে গাছ চাপায় স্কুল ছাত্র নিহত

কলাপাড়ায় টমটম উল্টে গাছ চাপায় স্কুল ছাত্র নিহত

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ
কলাপাড়ার মহিপুর থানার নিজশিববাড়িয়া গ্রামে গাছ বোঝাই টমটম উল্টে নিচে চাপা পড়ে বাবুল (১১) নামের এক স্কুল ছাত্র ঘটনাস্থলেই নিহত হয়েছে। দূর্ঘটনায় আহত হয়েছে টমটম চালক পিতা রুহুল আমিন। তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনায় তার বাম পা ভেঙ্গে গেছে। বুধবার বেলা সাড়ে ১১টায় এ দূর্ঘটনা ঘটে। মহিপুর থানার এস আই মো. সাইদুর রহমান জানান, মোয়াজ্জেমপুরের নিজ বাসা থেকে নিজস্ব টমটম বোঝাই করে চাম্বল গাছ নিয়ে আমতলা গ্রামে স-মিলে বাবার সাথে যাচ্ছিলো বাবুল। টমটমের সামনের বাম পাশে রডের উপর বসা ছিলো বাবুল। টমটমটি নিজশিববাড়িয়া রাস্তার উপর গর্তে বাম পাশের চাকা কাত হয়ে পড়লে উপর থেকে গাছ নিচে পড়ে যায়। এতে টমটমটি উল্টে গেলে গাছের নিচে পড়ে বাবুল ঘটনাস্থলেই নিহত হয়। গাছের আঘাতে তার মাথা থেঁতলে যায়। আহত হয় তার পিতা। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মহিপুর থানায় মামলা দায়ের হয়েছে। দীর্ঘদিন ধরে এ সড়কটির খানাখন্দে পড়ে একাধিক দূর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!