কলাপাড়ায় ৪৫০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় ৪৫০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর

কলাপাড়ায় ৪৫০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর

বিশেষ প্রতিবেদকঃ
পটুয়াখালীর কলাপাড়ায় গৃহহীন, দুঃস্থ, অসহায় ও স্বামী পরিত্যক্ত ৪৫০ পরিবার পেল প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের উপহারের ঘর। শনিবার কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঘরের দলিল হস্তান্তর করা হয়। উদ্বোধনী দিনে ২৩৫ পরিবারকে দলিল হস্তান্তর করেন।
উপজেলার ১২টি ইউনিয়ন ও দুটি পৌর সভার অসহায় এ পরিবারগুলো ঘরের দলিল পেয়ে খুশি ও আনন্দিত। তারা ঘর পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। কলাপাড়া উপজেলা নির্বার্হী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মাহবুবুর রহমান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া সহকারী কমিমনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন কবীর, লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস তপন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!