কলাপাড়ায় মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো পায়তারা; নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
কলাপাড়ায় মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো পায়তারা; নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

কলাপাড়ায় মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো পায়তারা; নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় মোবাইল ফোনে প্রাণনাশের হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়রী (জিডি) করে বিপাকে পরেছে সাংবাদিক ইলিয়াসের পরিবার। জিডি প্রত্যাহার না করলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে সর্বশান্ত করাসহ নানা রকম ভয়ভীতি দেখানো হচ্ছে। এমন অভিযোগ করে রবিবার (২৪ জানুয়ারী) বেলা ১১ টায় কলাপাড়া সাংবাদিক ফোরামে সংবাদ সম্মেলনে করেছে সংবাদকর্মী এস এম ইলিয়াস জাবেদ ও তার পিতা মো: রাজু মৃধা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আমি মো: রাজু মৃধা, পিং মৃত দলিল উদ্দিন মৃধা, সাং- সবুজবাগ, ৮ নং ওয়ার্ড, কলাপাড়া পৌরসভা, জেলা-পটুয়াখালী। গত ২১-০১-২০২১ তারিখ বৃহস্পতিবার রাত ১০:১৬ ঘটিকার সময় আমার আপন বড় ভাইয়ের ছেলে, বরগুনা জেলার তালতলী উপজেলার পরিসংখ্যান অফিসার মো: ফজলুল করিম পাভেল মৃধা (৩৮) পিং মো: সাইদুর রহমান ফোরকান মৃধা, সাং  কলাপাড়া পৌর শহরের এতিমখানা, জমাজমি সম্পর্কিত পারিবারিক বিরোধের জের ধরে তার ব্যবহৃত মোইল নম্বর ০১৫৫০০৪১৮৯৫ থেকে আমাকে বিভিন্ন অশালিন ভাষায় গালমন্দ করে এবং আমাকে হত্যা করার জোড় হুমকী প্রদর্শন করে। তার হুমকীতে ভয়েভীত হয়ে নিরাপত্তাহীনতায় ভোগার কারণে জীবনের নিরাপত্তা চেয়ে ওই রাতেই কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়রী করি। ডায়রী নং-৯৩৯। এ ঘটনার প্রেক্ষিতে উল্লেখিত পাভেল মৃধা ও তার পিতা- ফোরকান মৃধা, আমি এবং আমার ছেলে কলাপাড়া সাংবাদিক ফোরাম এর সহ-সম্পাদক এস এম ইলিয়াস জাবেদকে বিভিন্ন অশ্লিল ভাষায় গালিগালাছ করে বেড়াচ্ছে। ওই জিডি প্রত্যাহার করে নেয়ার জন্য জোড় চাপ প্রয়োগ করছে এবং যদি আমরা থানা থেকে জিডি প্রত্যাহার করে না নেই তাহলে আমাদের বিরুদ্ধে নানা রকম মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকি দিয়ে বেড়াচ্ছে। এছাড়া তারা নিজেদের ঘর ও দোকানে নিজেরা ক্ষয়ক্ষতি করে আমাদের ফাঁসানোর পায়তারা চালাচ্ছে। অভিযুক্ত পাভেল মৃধা এবং তাঁর পিতা ফোরকান মৃধা আমার ঘনিষ্ট আত্মীয় হলেও তারা অত্যন্ত খামখেয়ালী স্বভাবের হিংসুট, দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টিকারী, লাঠিয়াল সরদার ও দস্যু প্রকৃতির লোক। নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য তারা যে কোন সময় আমাদের উপর হামলা মামলাসহ যে কোন ধরণের নাশকতামূলক ঘটনা ঘটিয়ে আমাদের মারাক্তক ক্ষতি সাধন করতে পারে। তার জন্য সাংবাদিক ও প্রশাসনের দৃষ্টি কামনা করি, যাতে হুমকিদাতারা আমাদের মিথ্যা মামলা ও কোন  ক্ষতি করতে না পারে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!