প্রাথমিক শিক্ষাই পারে শিশুদের নৈতিক শিক্ষা দিতে- বিভাগীয় কমিশনার | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
প্রাথমিক শিক্ষাই পারে শিশুদের নৈতিক শিক্ষা দিতে- বিভাগীয় কমিশনার

প্রাথমিক শিক্ষাই পারে শিশুদের নৈতিক শিক্ষা দিতে- বিভাগীয় কমিশনার

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাই একজন শিশুকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারে। নৈতিক শিক্ষায় শিক্ষিত শিশুরাই হবে দেশ গড়ার কারিগড়। সোমবার বিকেলে বরগুনার আমতলী উপজেলার খোন্তাকাটা বেগম নুরজাহান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন স্কুল টিনশেট ঘর উদ্বোধনী অনুষ্ঠানে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে  এ কথা বলেছেন, বরিশাল বিভাগীয় কমিশনার ড. অভিতাভ সরকার। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ গড়তে প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়ে আসছেন।
ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। বিশেষ অতিথি ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয়  উপ-পরিচালক মোঃ জালাল উদ্দিন, বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জালাল আহম্মেদ, বরিশাল  চীপ ইউনিসেফ এ এইচ তৌফিক আহম্মেদ। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিশাত তামান্না, ওসি মোঃ শাহ আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ অ্যাড. নুরুল ইসলাম, বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, হারুন অর রশিদ হাওলাদার, পৌর কাউন্সিলর মোঃ জাহিদুল ইসলাম জুয়েল,  বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিন সুলতানা প্রমুখ।
উল্লেখ ২০১৯ সালের ১৮ আগষ্ট “আমতলীতে বৃষ্টি এলেই বাজে ছুটির ঘন্টা” শিরোনামে একটি প্রতিবেদন দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়। ওই প্রতিবেদন চোখে পড়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের। পরে তৎকালিন বরগুনা জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন এবং ইউনিসেফের একটি টিম সরেজমিন পরিদর্শন করে স্কুল ঘর নির্মাণের উদ্যোগ নেন। গত বছর জানুয়ারী মাসে ইউনিসেফ স্কুল ঘর নির্মাণের জন্য তিন লক্ষ নব্বই হাজার টাকা অনুদান প্রদান করেন। ওই টাকায় টিন শেট স্কুল ঘর নির্মাণ করা হয়। সোমবার বিকেলে ওই ঘর উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!