ভারতে পাচার হওয়া ৩৮ নারী-পুরুষ ও শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
ভারতে পাচার হওয়া ৩৮ নারী-পুরুষ ও শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর

ভারতে পাচার হওয়া ৩৮ নারী-পুরুষ ও শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর

মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ
যশোরের বেনাপোল দিয়ে ভারতে পাচার হওয়া ৩৮ জন বাংলাদেশি নারী পুরুষকে ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।
সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেতরকৃত ৫ যুবক ২৬ যুবুতী ও ৭ জন শিশু তারা বাংলাদেশের যশোরসহ বিভিন্ন জেলার বাসিন্দা।

ফেরত আসাদের বেনাপোল থেকে ৩টি এনজিও সংস্থা যশোর রাইটর্স গ্রহন করেন ১৯জন, জাস্টিক এন্ড কেয়ার ১২জন ও জাতীয় মহিলা আইনজীবী সমিতি ঢাকা ৭জন।

যশোর রাইটর্স এর তথ্য অনুসন্ধান কর্মকর্তা গ্রহনকারী তৌফিকুর জানান, ভুক্তভোগী নারী পুরুষ ভালো কাজে আশায় বিভিন্ন সময় দালালের প্রোলভনে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়। পরে এরা ভারতের মুম্বাই শহরে পুনি পুলিশের হাতে আটক হয়। পরবর্তীতে ভারতের মোম্বাই রেসকিউ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি এনজিও  সংস্থা, গোয়া এনজিও সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিয়ে ২/৩ বছর নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে চিঠি চালাচালির মাধ্যমে তাদেরকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ফেরতকৃত ৩৮ জন নারী-পুরুষ ও শিশুকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করেছে। কাগজ পএের আনুষ্ঠানিকতা শেষে এদেরকে জাস্টিস এন্ড কেয়ার, যশোর রাইটর্স ও মহিলা আইনজীবী সমিতি এ তিনটি এনজিও সংস্থা গ্রহন করেছে।

তিনি আরো জানান, পরবর্তীতে এনজিও সংস্থা তাদের পরিবারে কাছে হস্তান্তর করবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!