গলাচিপায় সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আখম জাহাঙ্গীরের স্মরণসভা | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
গলাচিপায় সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আখম জাহাঙ্গীরের স্মরণসভা

গলাচিপায় সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আখম জাহাঙ্গীরের স্মরণসভা

সঞ্জিব দাস, গলাচিপাঃ
পটুয়াখালীর গলাচিপায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আখম জাহাঙ্গীর হোসাইনের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌরমঞ্চে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো।প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা অ্যাডভোকেট আফজাল হোসেন।বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, পটুয়াখালী-৩ আসনের সাংসদ এসএম শাহজাদা, আখম জাহাঙ্গীর হোসইনের সহধর্মিণী মিসেস সেলিনা হোসাইন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আখম জাহাঙ্গীর হোসাইনের ছেলে আসম জাওয়াদ সুজন। এছাড়া আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, সুশীল সমাজ, সংবাদকর্মী ও ব্যবসায়ীসহ বিভিন্ন স্তরের মানুষ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!