রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় প্রাথমিক স্তরের শিক্ষা কার্যক্রম চলছে অনলাইন পাঠদানে

কলাপাড়ায় প্রাথমিক স্তরের শিক্ষা কার্যক্রম চলছে অনলাইন পাঠদানে

বিশেষ প্রতিবেদকঃ

পটুয়াখালীর কলাপাড়ায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে অনলাইনে পাঠদান কার্যক্রম চলছে। করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় ক্ষুদে শিক্ষার্থীরা ঘরে বসে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অনলাইনে অংশ নিয়ে শিক্ষকের পাঠ দানে অংশ নিচ্ছে। এতে প্রযুক্তি ব্যবহারে শিশুদের পড়াশুনা সচল থাকছে এবং প্রযুক্তি ব্যবহারে দক্ষ হয়ে উঠছে শিশুরা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, কোভিড-১৯ পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ থাকায় উপজেলার শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম অব্যাহত রাখার জন্য ৩৭জন শিক্ষক দ্বারা অনলাইন পাঠদান কার্যক্রম চলমান রয়েছে। আরও শিক্ষক এর সাথে সম্পৃক্ত করার জন্য ৬টি ক্লাষ্টার ভিত্তিক ও উপজেলা পর্যায়ে আইসিটি সেল গঠন করা হয়েছে। সপ্তাহে ৬দিন ৪০ মিনিট করে অভিজ্ঞ শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে এ অনলাইন পাঠদান কার্যক্রমে অংশ নিচ্ছে।

উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার আবুল বাশার জানান, ’করোনা’র বিশেষ পরিস্থিতিতে প্রাথমিকের শিক্ষার্থীদের পড়াশুনা সচল রাখতে প্রধম ধাপে শিক্ষা অফিসের ইউইও, কলাপাড়া ওয়েব পেইজে এ পাঠদান কার্যক্রম চলে। যা পরবর্তীতে ৬টি ক্লাষ্টার গঠন করে আলাদা আলাদা ওয়েব পেইজে ৩৭ জনের অধিক শিক্ষক এ অনলাইন পাঠদান কার্যক্রমের সাথে সম্পৃক্ত করা হয়। ফলে করোনা পরিস্থিতিতে প্রাথমিকের শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েনি।’

আবুল বাশার আরও বলেন,’করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের বাড়ী বাড়ী গিয়ে বিস্কিট বিতরন কার্যক্রম চলমান আছে। নগদ’র মাধ্যমে উপবৃত্তি প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!