আমতলীতে রাতের আধারে ঘর তুলে জমি দখল | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলীতে রাতের আধারে ঘর তুলে জমি দখল

আমতলীতে রাতের আধারে ঘর তুলে জমি দখল

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার ঘোপখালী গ্রামে রাতের আধারে ঘর তুলে আব্দুল হাকিম হাওলাদার ও তার লোকজন জমি দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমির মালিক মোঃ শাহ আলম গাজী এমন অভিযোগ করেন। এ ঘটনায় বৃহস্পতিবার শাহ আলম গাজী আমতলী থানায় আব্দুল হাকিম, বারেক ও ওহাবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। ওইদিন বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন।
জানাগেছে, উপজেলা আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের মোঃ শাহ আলম গাজী ও আব্দুল হাকিম হাওলাদারের সাথে ৭.২৩ একর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ২০০২ সালে ওই জমি নিয়ে বরগুনার দেওয়ানী আদালতে মামলা হয়। ২০১৬ সালে ওই মামলায় রায় হয়। কিন্তু এ রায় উভয় পক্ষ তাদের পক্ষে হয়েছে বলে দাবী করেন। এ নিয়ে গত পাঁচ বছর ধরে দু’পক্ষের মধ্যে দফায় দফায় মামলা ও হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাতে ওই জমিতে আব্দুল হাকিম হাওলাদার, বারেক হাওলাদার ও ওহাব হাওলাদার অর্ধ শতাধিক লোকজন নিয়ে ঘর তুলে জমি দখল করে। ওই জমিতে তারা অস্থায়ী খরের ঘর ও কলা গাছ রোপন করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার শাহ আলম গাজী আমতলী থানায় লিখিত অভিযোগ করেন। ওইদিন বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন।
মোঃ শাহ আলম গাজী বলেন, আমার কবলাকৃত জমির ধান আব্দুল হাকিম হাওলাদার ও তার লোকজন কেটে নিয়েছে। ওই জমি আবার তারা দখলের জন্য রাতের আধারে ঘর তুলেছে। আমি আমার জমি উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
আব্দুল হাকিম হাওলাদার বলেন, ওই জমি আমার পৈত্রিক সম্পত্তি। আমার জমিতে আমি ঘর তুলেছি। তবে রাতের আধারে ঘর তুলেছেন কেন এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি তিনি।
আমতলী থানার এসআই জিএম শাহাবুল বলেন, ওসির নির্দেশে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছি।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!