গলাচিপায় খেসারির বাম্পার ফলনের সম্ভাবনা | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
গলাচিপায় খেসারির বাম্পার ফলনের সম্ভাবনা

গলাচিপায় খেসারির বাম্পার ফলনের সম্ভাবনা

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বারটি ইউনিয়নে বিভিন্ন এলাকাসহ চরা লে খেসারি ডালের বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে তীব্র শীত ও ঘন কুয়াশার কারনে কৃষিজাত ফসল এবং কৃষকের উপর মারাত্মক প্রভাব পরার পরও ফসলের ফলন ভালো হয়েছে। সঠিক সময়ে সঠিক পরিচর্যা এবং সার প্রয়োগ করার ফলে এ বছর খেসারি ডালের বাম্পার ফলন হয়েছে। উপজেলায় চরা লসহ বারটি ইউনিয়নের গ্রামা লের প্রায় ১২০০ হেক্টর ফসলি জমিতে ডাল চাষের জন্য লক্ষমাত্রা ধার্যকরা হয়। কয়েক দিনের তীব্র ও কনকনে শীতের প্রভাবে ক্ষেতের তেমন কোন ক্ষতি হয়নি। উপজেলার অধিকাংশ ফসলিজমি নিচু এলাকা হওয়ায় পানি জমে থাকার কারনে দেরিতে চাষাবাদ শুরু করলেও খেসারি ডালের ফলন ভালো হবে বলে আশা করা হচ্ছে। কৃষকরা জানায়, জমিতে পানি জমে থাকার কারনে দেরিতে হলেও খেসারির চাষ করতে পারছি। উপজেলার প্রধান দুটি চর চরকাজল ও চরবিশ্বাস এলাকায় ব্যাপক হারে খেসারির চাষাবাদ করা হয়। বিভিন্ন এলাকায় এখনো তীব্র শীত থাকায় কৃষকরা মাঠে নামতে পারছে না। এদিকে কৃষকরা ডালের অধিক ফসলের জন্য সময়মত সার প্রয়োগ করেছে। আগামী ১ মাসের মধ্যেই ক্ষেত থেকে ডাল তুলতে পারবে বলে আশা প্রকাশ করেছে। উপজেলা কৃষি সম্পসারন অধিদপ্তরের কর্মকর্তা কৃষকদের সর্বদা পারামর্শ দিচ্ছেন বলে কৃষকরা জানান। গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা এস.আর.এম. সাইফুল্লা বলেন, এ বছর খেসারি ডালের ভালো ফলন হবে এবং কৃষকের মুখে হাঁসি ফুটবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!