আমতলীতে ভুয়া সোনার মুর্তিসহ প্রতারক গ্রেফতার | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে ভুয়া সোনার মুর্তিসহ প্রতারক গ্রেফতার

আমতলীতে ভুয়া সোনার মুর্তিসহ প্রতারক গ্রেফতার

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের সাহেব বাড়ী বাসস্ট্যান্ড থেকে ভুয়া সোনার মুর্তিসহ আল আমিন প্যাদা নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলে তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঘটনা ঘটেছে শনিবার রাতে।
জানাগেছে, উপজেলার কুকুয়া ইউনিয়নের পুর্ব কুকুয়া গ্রামের জব্বার প্যাদার ছেলে আল আমিন প্যাদা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকার ভুয়া সোনার মুর্তিকে সোনার মুর্তি বলে টাকা হাতিয়ে নিয়ে মানুষের সাথে প্রতারনা করে আসছিল। শনিবার রাতে কুকুয়া ইউনিয়নের সাহেববাড়ী বাস স্ট্যান্ডের চায়ের দোকানদার মোঃ রিপন মিয়ার কাছে এসে প্রতারক আল আমিন সোনার মুর্তি বিক্রির কথা বলে। সোনার মুর্তি দেখে রিপনের সন্দেহ হয়। পরে স্থানীয় জনতা মিলে প্রতারক আল আমিনকে আটক করে। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ওই রাতেই দোকানদার রিপন মিয়া বাদী হয়ে তার বিরুদ্ধে প্রতারনা মামলা করেন। রবিবার বিকেলে পুলিশ প্রতারক আল আমিনকে আমতলী সিনিয়র জুুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী মোঃ রিপন মিয়া বলেন, প্রতারক আল আমিন সোনার মুর্তি বিক্রির জন্য আমার কাছে আসে। সোনা দেখে আমার সন্দেহ হয়। পরে আমি স্থানীয় জনতা নিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছি।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, প্রতারক আল আমিন ভুয়া সোনার মুর্তি দেখিয়ে আসল সোনা বলে মানুষের সাথে প্রতারনা করে আসছিল। এ ঘটনার তার বিরুদ্ধে প্রতারনা মামলা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!