সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
তালতলীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তালতলীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার তালতলী উপজেলার বাদুরগাছা গ্রামের এনামুল হক কবিরাজের সাড়ে তিন বছরের শিশুপুত্র আব্দুল্লাহ পুকুরের পানিতে ডুবে মারা গেছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে।
জানাগেছে, উপজেলার বাদুর গাছা গ্রামের এনামুল হক কবিরাজের সাড়ে তিন বছরের শিশু পুত্র আব্দুল্লাহ বাড়ীর সকলের অজান্তে ঘরের পিছনে পুকুরে পড়ে যায়। শিশু আব্দুল্লাহকে না পেয়ে স্বজনরা খুঁজতে থাকে। ঘন্টাখানেক পরে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে স্বজনরা উদ্ধার করে। তাৎক্ষনিক তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোঃ এমদাদুল হক চৌধুরী শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।
শিশুর চাচা মোঃ বাবুল কবিরাজ বলেন, বাড়ীর সকলের অগোচরে শিশু আব্দুল্লাহ পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোঃ এমদাদুল হক চৌধুরী বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!