শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
বেনাপোল-পেট্রপোল স্থল বন্দরে আমদানি-রপ্তানি সচাল

বেনাপোল-পেট্রপোল স্থল বন্দরে আমদানি-রপ্তানি সচাল

মোঃ জসীম উদ্দীন, বেনাপোলঃ
ভারতের পেট্রাপোল স্থল বন্দরে ‘জীবন-জীবিকা বাঁচাও’ নামের একটি সংগঠন পাঁচ দফা দাবির মধ্যে দুই দফা দাবি মেনে নেওয়ায় দুই দিন পর কর্মবিরতি প্রত্যাহার করেছে শ্রমিক সংগঠনটি।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে প্রতিদিনের ন্যায় শুরু হয়েছে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য। গত সোমবার রাতে সংশিষ্টদের মধ্যে একটি বৈঠকে সমঝোতা হলে কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ‘জীবন-জীবিকা বাঁচাও’ সংগঠনটি।

বেনাপোল সি এন্ড এফ এজেন্টস ষ্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সাজেদুর রহমান বলেন, ভারতের পেট্রাপোল স্থল বন্দরে জীবন-জীবিকা বাঁচাও কমিটির আন্দোলনে ২ দফা দাবি বাস্তবায়ন হওয়ায় সোমবার সন্ধায় আন্দোলকারীরা তাদের অবরোধ প্রত্যাহার করে নিয়েছে। মঙ্গলবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরে দু-দেশের মধ্যে আমদানি রপ্তানি শুরু হয়েছে । মেনে নেওয়া দাবি ২টি হলো-

১. ২০ ফেব্রুয়ারী থেকে পেট্রাপোল চেকপোষ্টে হ্যান্ড কুলিরা কাজ করতে পারবে।

২. পণ্য বাহি ট্রাক বেনাপোল ও পেট্রাপোল বন্দরে রেখে ট্রাক চালকরা পায়ে হেটে এপার ওপার যাতায়াত করতে পারবে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, কর্মবিরতি প্রত্যাহারে আবারও দুই দেশের মধ্যে বাণিজ্য শুরু হয়েছে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস করতে পারেন তার জন্য সংশিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!