কুয়াকাটায় ক্রেতা অনুপস্থিত জমির মালিকরা বিপাকে | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
কুয়াকাটায় ক্রেতা অনুপস্থিত জমির মালিকরা বিপাকে

কুয়াকাটায় ক্রেতা অনুপস্থিত জমির মালিকরা বিপাকে

বিশেষ প্রতিবেদকঃ
কুয়াকাটায় লগ্নিকারক অনুপস্থিত মালিকরা তাঁদের ক্রয় করা জমাজমি নিয়ে বিপাকে পড়েছেন। একটি মধ্যস্বত্ত¡ভোগীচক্র এ জমিতে খুটা জেলেসহ এক ধরনের নিম্ন আয়ের মানুষকে অস্থায়ী ভিত্তিতে বসতি স্থাপনের ঘর তুলে থাকার সুযোগ দিয়ে মাটি ভাড়া বাবদ বছরে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। এসব বসতিস্থাপন কারীদের অপসারন নিয়ে বিপাকে পড়েন জমির মালিকরা। আবার জমির ধরন নষ্ট করে ফেলারও অভিযোগ রয়েছে। পশ্চিম কুয়াকাটা গ্রামে দুই একর ৬৪ শতক জমি কিনে এমন বিপাকে পড়েছেন ঢাকাস্থ জিন্নাত ফ্যাশন লিমিটেড এর চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ। তিনি ২০০৮ সালে লতাচাপলী মৌজার (হাল কুয়াকাটা) এই জমি ক্রয় করেন। বিএস ৫৭ খতিয়ানের এই জমি আবার দেখভালের দায়িত্ব দেন স্থানীয় নাসির আকোনকে। নাসির আকনের অভিযোগ ওখানকার নবনির্বাচিত কাউন্সিলর অন্তত ২৫ জন জেলেসহ বিভিন্ন পেশার দরিদ্র মানুষকে ঘর তুলে ভাড়াভিত্তিক বসবাসের সুযোগ করে দিয়েছে। প্রত্যেক ঘর মালিকের কাছ থেকে মাটি ভাড়া বাবদ ১০-১২ হাজার টাকা বছরে আদায় করছেন। জেলেরা নিজেদের টাকায় ঘর তুলে নিয়েছেন। ওই স্পটে থাকা ইউনুচ মাঝি জানান, তিনি দুইটি খুটা নৌকায় মাছ ধরেন। প্রায় তিন বছর তিনি এখানে রয়েছেন। নিজের টাকায় ঘর তুলেছেন। বছরে ১০ হাজার টাকা মাটি ভাড়া দিতে হয়। একই কথা বললেন, আরেক বাসীন্দা আব্দুর রাজ্জাক হাওলাদার। তাকে ওখানে স্থানীয় হালিম খান থাকতে দিয়েছেন। হালিম খান নবনির্বাচিত কাউন্সিলর তৈয়ব আলী খানের ভাই। এভাবে তৈয়ব আলী খানের সজনদের নিয়ে একটি চক্র গড়ে তোলা হয়েছে। অধিকাংশ খুটা জেলেরা জানায় তাঁদের থাকার জায়গা না থাকায় কাউন্সিলর এভাবে থাকার ব্যবস্থা করেছেন। এজন্য তাকে বছরে ভাড়া বাবদ টাকা দিয়ে আসছেন। এমনকি এ জমির একটি জায়গায় বড় ডোবা খনন করে বালু উত্তোলন করে বিক্রি করা হয়েছে। একই দৃশ্য দেখা গেছে বেড়িবাঁধের ভিতরের জমিতে সেখানে আরও ১৫/১৬টি ঘর তুলে বসতি দেয়া হয়েছে। এভাবে কুয়াকাটায় জমি কিনে লগ্নিকারকরা বিপাকে পড়ছেন। জমি বিক্রি করে ওই জমিতে আবার বসতি তোলা হচ্ছে। ক্রেতারা ঢাকাসহ বিভিন্ন এলাকার লোকজন থাকার সুযোগে এভাবে একটি মধ্যস্বত্ত¡ভোগীচক্র গড়ে উঠেছে। জমির অনুপস্থিত মালিকরা এ কারনে চরম বিপাকে পড়েছেন। অভিযুক্ত কাউন্সিলর তৈয়ব আলী খান জানান, এখানে আমার বাব-চাচাদের জমি রয়েছে। আব্দুল ওয়াহেদ কিংবা জিন্নাত ফ্যাশন নামের কাউকে তিনি চেনেন না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!