কলাপাড়ায় করোনার টিকা পাবে সাত হাজার ৪৩০ জন | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
কলাপাড়ায় করোনার টিকা পাবে সাত হাজার ৪৩০ জন

কলাপাড়ায় করোনার টিকা পাবে সাত হাজার ৪৩০ জন

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ
কলাপাড়ায় রোববার থেকে করোনার টিকা কার্যক্রম শুরু হবে। টিকা দানকে ঘিরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ মাঠ পর্যায়ে টিকাদানকারী কর্মী ও সেচ্ছাসেবকদের  প্রশিক্ষন সম্পন্ন করেছে। প্রথম দফায় কলাপাড়া উপজেলায় ৭৪৩ ভায়াল করোনার টিকা এসেছে। যা দিয়ে সাত হাজার ৪৩০ জনকে টিকা দেয়া যাবে। ইতিমধ্যে টিকা দেয়ার জন্য অনলাইনে ১৪০ জন আবেদন করেছেন।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার জানান, উপজেলায় করোনার টিকা কার্যক্রম বাস্তবায়ন করতে ছয়জন নার্স, এফডবিøউভি তিন জন, সেকমো তিনজনকে দুইদিন করে এবং এমএইচভি ১২ জন ও ইয়ুথ ফোরামের তিনজনকে একদিন করে প্রশিক্ষণ দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার ও শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ প্রশিক্ষণ দেয়া হয়। তিনি বলেন হাসপাতালের অভ্যন্তরে তিনটি বুথে এ করোনার প্রতিশোধক টিকা দেয়া হবে। এ সময় যদি কারো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় এজন্য হাসপাতালে পৃথক দুটি বেডের ব্যবস্থা করা হয়েছে। প্রতিমাসে দুই সপ্তাহ এ টিকা দেয়া হবে। এ টিকা যাতে সবাই দেয় এজন্য মাইকিংসহ ইউনিয়ন পর্যায়েও প্রচারণা করা হচ্ছে বলে তিনি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!