গলাচিপায় বদনাতলী-চরকাজল ফেরি চালু হয়ে পুনরায় বন্ধ | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
গলাচিপায় বদনাতলী-চরকাজল ফেরি চালু হয়ে পুনরায় বন্ধ

গলাচিপায় বদনাতলী-চরকাজল ফেরি চালু হয়ে পুনরায় বন্ধ

সঞ্জিব দাস, গলাচিপাঃ
পটুয়াখালীর গলাচিপায় মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন চরকাজল, চরবিশ্বাস ও চরমোন্তাজ ইউনিয়ন সড়ক যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্যে ২০১৮ সালে চালু হয়েছিল বদনাতলী-চরকাজল ফেরি সার্ভিস। কিন্তু অদৃশ্য কারণে তা বন্ধ হয়ে আছে। ওই সময়ের স্থানীয় সাংসদ সদ্য প্রয়াত আখম জাহাঙ্গীর হোসাইনের প্রচেষ্টায় বুড়া গৌরঙ্গ নদীতে ফেরি চালু হয়েছিল। কিন্তু কয়েক মাস যেতে না যেতে ফেরি সার্ভিসটি পুনরায় বন্ধ হয়ে যায়।
এই ফেরি সার্ভিস চালু হলে ভোলা জেলার সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। ফলে গলাচিপাসহ পটুয়াখালী জেলার প্রচুর গার্মেন্টস কর্মী ও শ্রমজীবী মানুষকে ঢাকা অথবা চাঁদপুর হয়ে সময় ও অতিরিক্ত অর্থ ব্যয় করে চট্টগ্রাম যেতে হবে না। খুব অল্প খরচেই কম সময়ে তারা চট্টগ্রামে যেতে পারবেন বলে এলাকাবাসী মনে করেন।
বদনাতলী খোয়াঘাটের টোল আদায়কারী মো. মনছুর বলেন, ঘূর্ণিঝড় ফনির আঘাতে ফেরির পল্টুনটি ক্ষতিগ্রস্ত হলে তিন মাস আগে কর্তৃপক্ষ নিয়ে যায়।
ওই সময় তারা বলে, মেরামতের কাজ করে পুনরায় নিয়ে আসা হবে। কিন্তু এখন পর্যন্ত পল্টুনটি আসেনি।চর বিশ্বাস ইউনিয়নের চর আগস্তি গ্রামের মৎস্য ব্যবসায়ী সায়েম গাজী বলেন, ফেরিটি বন্ধ হওয়ার কারণে আমরা চরম অসুবিধায় পড়েছি। বিশেষ করে মাছ, তরমুজ, ধান বাজারজাত করার জন্য ফেরিটির বিকল্প ছিল না।
সরকার যেন সদয় হয়ে আমাদের ফেরিটি চালু করে দেয়। চরবিশ্বাসের ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি জানান, চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়ন ২৫টি চরাঞ্চল নিয়ে গঠিত। এ দুই ইউনিয়নের ধান, তরমুজ ও রবিশস্য উৎপাদনে বিশেষ খ্যাতি রয়েছে। গত অর্ধশতাব্দী যাবৎ এ এলাকার মানুষের যাতায়াত ও মালামাল পরিবহনের জন্য নির্ভর করতে হয়েছে নৌপথের ওপর।
এতে কৃষকরা উৎপাদিত মালামালের ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।
এ ফেরি সার্ভিস পনুরায় চালু হলে সড়ক পথে কৃষক বা ব্যবসায়ীরা ধান, তরমুজ ও অন্যান্য ফসল সড়ক পথে দেশের যেকোনো জায়গায় পরিবহন করে ন্যায্য মূল্যে বিক্রি করে লাভবান হতে পারবে বলেও জানান তিনি।  চর কাজল ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান রুবেল মোল্লা জানান, ফেরিটি চালু হলে আমার এলাকার কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পেত। চিকিৎসার জন্য বুড়াগৌরঙ্গ নদী পার হয়ে ট্রলার যোগে অসুস্থ মা-বোনদের গলাচিপা ও পটুয়াখালী হাসপাতালে যেতে হয়। এতে অনেক সময়ের প্রয়োজন হয়। ফেরিটি চালু করা এখন সময়ের দাবি।গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার জানান, সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অচিরেই এ সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!