গলাচিপায় এক মাসেও উদ্ধার হয়নি দশম শ্রেণির ছাত্রী | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
গলাচিপায় এক মাসেও উদ্ধার হয়নি দশম শ্রেণির ছাত্রী

গলাচিপায় এক মাসেও উদ্ধার হয়নি দশম শ্রেণির ছাত্রী

সঞ্জিব দাস, গলাচিপাঃ
পটুয়াখালীর গলাচিপায় দশম শ্রেণির ছাত্রী অপহরণের একমাস হয়ে গেলেও উদ্ধার হয়নি।
এ ঘটনায় অপহৃত ছাত্রীর বাবা মো. মশিউর রহমান বাদী হয়ে গত ৩ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের করেন।মামলায় আসামি করা হয়েছে সুজন মিয়া (১৯) নামের এক যুবককে। এছাড়া তার বাবা মিঠু মুন্সি (৪০), মিলন মুন্সি (৩৫) ও কামরুন্নাহার বেগমকে আসামি করা হয়।এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।মামলার বাদী মশিউর রহমান জানান, গলাচিপার রতনদী তালতলী ইউনিয়নের মেমসাহেব গ্রামের বাসিন্দা মশিউর রহমান। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম সিইপিজেড-এর একটি পোশাক তৈরি কারখানায় চাকরি করছেন তিনি। তাদের মেয়ে মেরি আক্তার গ্রামর্দ্দন গ্রামে নানা শাহজাহান পহলানের বাড়িতে থেকে রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করে।বিদ্যালয় বন্ধ থাকায় এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাওয়া-আসার সময় একই এলাকার সুজন প্রায়ই তাকে উত্যক্ত করত। বিষয়টি মেরি তার বাবা-মাকে জানায়। মেরির বাবা বিষয়টি সুজনের বাবা মিঠু মুুুুন্সিকে জানালে সুজন ক্ষিপ্ত হয়ে মেরিকে অপহরণের হুমকি দেয়।গত ১১ জানুয়ারি মেরি সকাল ১০টার দিকে প্রাইভেট পড়ার জন্য রাস্তায় পৌঁছালে অপহরণকারীরা কথা আছে বলে দাঁড়িয়ে কথা বলা শুরু করে।এসময় প্রধান আসামি সুজন মেরিকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার সময় চিৎকার শুনে মেরির মা ঘটনাস্থলে এসে মেয়েকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু অপহরণকারীরা মোটরসাইকেল চালিয়ে স্থানীয় উলানিয়া বাজারের দিকে চলে যায়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েও মেরিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
অপহৃত মেরির বাবা মশিউর বলেন, গত মঙ্গলবার হঠাৎ করে আমার মোবাইল ফোনে একটি কল আসে। আমি রিসিভ করে হ্যালো বলার সাথে সাথে আমার মেয়ে মেরি বলে, বাবা তুমি আমারে লইয়া যাও।এসময় পাশ থেকে কে যেন আমার মেয়েকে বকাবকি করে লাইন কেটে দেয়। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চলছে। অভিযুক্তের মোবাইল ট্র্যাকিং করা হচ্ছে। দ্রুত স্থান পরিবর্তন করায় আমাদের অভিযান সফল হচ্ছে না। তবে আশা করি ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হবো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!