রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় পানপট্টি ইউনিয়নের নৌকার মাঝি হতে চান কামাল হোসেন

গলাচিপায় পানপট্টি ইউনিয়নের নৌকার মাঝি হতে চান কামাল হোসেন

মো. নাসির উদ্দিন প্যাদা, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের মেধাবী সন্তান প্রফেসর মো. কামাল হোসেন (৩৫) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী হওয়ার জন্য আত্ম প্রকাশ করেছেন। তিনি মুজিব আদর্শের একজন সৈনিক। তিনি ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ছাত্রলীগের একজন কর্মী থেকে তার রাজনৈতিক কর্ম জীবন শুরু করেন। তিনি পানপট্টি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধরণ সম্পাদক ও পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়কের দায়িত্বে ছিলেন। এছাড়াও বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক পদে অধিষ্ট ছিলেন। বর্তমানে তিনি গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। পানপট্টি ইউনিয়নের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে চান তিনি। তিনি নিজ উদ্যোগে করোনাকালীন সময়ের প্রথম ধাপে পানপট্টি ইউনিয়নের বাজারে বাজারে ও মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মাক্স ও সাবান বিতরণ করেন। তিনি বলেন, আমার রাজনৈতিক আদর্শ, আমার সততা ও মেধা দিয়ে আমি এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। তিনি আরও বলেন, শিক্ষকতা আমার পেশা কিন্তু রাজনীতি আমার নেশা। আমি এই এলাকার মানুষের সুখ দুঃখে সবসময় পাশে থাকতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা, গলাচিপা উপজেলা আওয়ামী লীগ আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে আমি সততা ও নিষ্ঠার সাথে তা পালন করেছি। আমার সততা ও নিষ্ঠার কথা এলাকার সকলেই জানে। এলাকার সকল সামাজিক কর্মকান্ডে আমি অংশগ্রহণ করি। আমি এই এলাকার প্রতিটি মানুষের সেবক হয়ে থাকতে চাই। আসছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি নৌকা মার্কার প্রার্থী হতে চাই এবং এই এলাকার জনসাধারণের জন্য আমৃত্যু কাজ করে যেতে চাই। আমার কোন লোভ লালসা নাই, মানুষের সেবা করাই আমার পরম ধর্ম।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!