রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
ছাত্রলীগ সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে গলাচিপায় বিক্ষোভ মিছিল

ছাত্রলীগ সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে গলাচিপায় বিক্ষোভ মিছিল

মোঃ নাসির উদ্দিন, গলাচিপাঃ

বাংলাদেশ ছাত্রলীগ গলাচিপা উপজেলা শাখার সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বুধবার বিকেলে গলাচিপায় বিক্ষোভ মিছিল ও সাংবাদিক সম্মেলন করেছে সাবেক ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিক্ষোভ মিছিলটি শহরের সিনেমা হল রোড থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। এরপর বিকেল ৫টায় সিনেমা হল রোডের উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ আহম্মেদ আসিফ এর ব্যক্তিগত কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে। সাংবাদিক সম্মেলনে আসিফসহ সহসভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ ৩০ থেকে ৩৫ জন ছাত্রলীগ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আসিফ লিখিত বক্তব্য উপস্থাপন করে বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুসরন না করে অর্থের বিনিময়ে রাতের আঁধারে গলাচিপা উপজেলা কমিটি অনুমোদন দেন। এ কমিটিতে যারা পদ পদবী পেয়েছে তাদের অনেকের পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত। এছাড়া অনেকে বিবাহিত। তাই এ কমিটি বাতিল করে গঠনতন্ত্র অনুসরন করে নতুন কমিটি গঠনের আহবান জানান।
উল্লেখ্য জেলা ছাত্রলীগের সভাপতি হাসান সিকদার ও সাধারণ সম্পাদক ওমর ফারুক ভুইয়ার ১০ ফেব্রæয়ারি জেলা ছাত্রলীগের প্যাডে স্বাক্ষরিত কামরুল ইসলাম সোহেলকে সভাপতি ও রনি খানকে সাধারন সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। এ ব্যাপারে জেলা কমিটির সভাপতি (০১৭২৩২৮৪০১০) ও সাধারণ সম্পাদকের (০১৭৬১৮৫৩১১১) মুঠোফোনে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেন নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!