আমতলীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব লুট | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব লুট

আমতলীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব লুট

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

অজ্ঞান পার্টির খপ্পরে পরে সোহরাফ মৃধা (৫৫) নামের এক ব্যাক্তি সর্বস্ব হারিয়েছে। ঘটনা ঘটেছে বরগুনার আমতলী উপজেলার গাজীপুর বন্দরে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে। দ্রæত স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, উপজেলার গাজীপুর বন্দরের সোহরাফ মৃধা বৃহস্পতিবার সাপ্তাহিক হাটে কাঁচা বাজার কিনতে যান। বেলা ১১ টার দিকে ওই হাটে এক লোক তাকে মিষ্টি খেতে দেয়। ওই মিষ্টি খাওয়ার সাথে সাথে সে (সোহরাফ) অজ্ঞান হয়ে পড়ে। ওই ফাঁকে তার সবকিছু লুটে নিয়ে যায় অজ্ঞান পার্টির লোক। দ্রæত স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পাঁচ ঘন্টা পরেও বেলা চারটা পর্যন্ত সোহরাফ মৃধার জ্ঞান ফিরেনি।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়া সোহরাফ মৃধার ভাইয়ের ছেলে আব্দুল বাতেন দেওয়ান বলেন, অজ্ঞান পার্টির লোকজন মিষ্টির সাথে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে সবকিছু লুটে নিয়ে গেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ হিমাদ্রি রায় বলেন, তাকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।
আমতলী থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!