ঋণ খেলাপির দায়ে আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
ঋণ খেলাপির দায়ে আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি

ঋণ খেলাপির দায়ে আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকানকে ঋণ খেলাপীর দায়ে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি  দিয়েছেন আদালত। বরগুনা যুগ্ম জেলা জজ প্রথম আদালত ও নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক আল মামুন বুধবার এ রায় দেন। একই সাথে নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থী আলহাজ্ব সামসুদ্দিন আহম্মেদ ছজুকে ১৫ কার্যদিবসের মধ্যে চেয়ারম্যান হিসেবে গেজেটভুক্ত করে দায়িত্ব দেয়ার নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক। রায় ঘোষনার খবর আমতলীতে ছড়িয়ে পরলে উপজেলার পরিষদ চেয়ারম্যান গোলাম ছরোয়ার ফোরকানের কর্মী সমর্থকরা বিক্ষোভে ফেটে পরেন। তারা এ রায় বাতিলের দাবী জানান।
জানাগেছে, ২০১৩ সালে পটুয়াখালী রুপালী ব্যাংকের শাখা থেকে নিজ নামে এক বছর মেয়াদী ১৬ লক্ষ টাকা ঋণ নেন ফোরকান। যা সুদে-আসলে ২৪ লক্ষ টাকায় দাড়িয়েছে। এছাড়া তার মালিকানাধীন মেসার্স বনানী ট্রেডার্সের নামেরও এক বছর মেয়াদী ঋণ তোলেন গোলাম ছরোয়ার ফোরকান। যা সুদে আসলে ২৭ লক্ষ টাকা হয়। ওই ঋণ পরিশোধ না করায় ২০১৪ সালে বাংলাদেশ ব্যাংকের ঋণ খেলাপীর তালিকায় তার নাম ওঠে। ঋণ খেলাপীর তথ্য গোপান করে ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। ওই নির্বাচনে তিনি বিজয়ী হন। এতে সংক্ষুব্ধ হন প্রতিদ্বন্ধি প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজু। ওই বছরের ২১ এপ্রিল  ঋণখেলাপির তথ্য সংযোজন করে তার প্রতিদ্বন্ধি প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজু বরগুনা যুগ্ম  জেলা জজ প্রথম আদালত ও নির্বাচন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ওই মামলায় তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ছরোয়ার ফোরকানকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে তাকে বিজয়ী ঘোষনার আবেদন করেন। বরগুনা যুগ্ম জেলা জজ প্রথম আদালত ও নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক আল মামুন সকল তথ্য যাচাই-বাছাই ও সাক্ষ্য গ্রহন শেষে বুধবার ফোরকানকে আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে প্রতিদ্বন্ধি প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজুকে আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বিজয়ী ঘোষনা করে এ আদেশ দেন। রায় ঘোষনার খবর আমতলীতে ছড়িয়ে পরলে উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম ছরোয়ার ফোরকানের কর্মী সমর্থকরা বিক্ষোভে ফেটে পরেন। তারা আমতলী পৌর শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ রায় বাতিলের দাবীতে সমাবেশ করেন।
্এ রায়ে মামলার বাদী ও প্রতিদ্বন্ধি প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজু সন্তুষ্ট হয়ে বলেন, আমি ন্যায় বিচার পেয়েছি।
আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ছরোয়ার ফোরকান বলেন, আমি ন্যায় বিচার পাইনি। এ রায়ের বিরুদ্ধে আমি উচ্চ আদালতে যাব।
এ বিষয়ে সামসুদ্দিন আহম্মেদ ছজুর আইনজীবি অ্যাডভোকেট জগদীশ চন্দ্র শীল বলেন, গোলাম ছরোয়ার ফোরকান ঋণ খেলাপীর তথ্য গোপন করে নির্বাচনে বিজয়ী হয়েছেন। আদালতের বিচারক তার ঋণ খেলাপীর তথ্য যাচাই-বাছাই শেষে নির্বাচন পরিপন্থি কাজ করায় তাকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে প্রতিদ্বন্ধি প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজুকে ১৫ কার্যদিবসের মধ্যে গেজেটভুক্ত করে চেয়ারম্যানের দায়িত্ব দেয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন।
বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন, এখনো আদেশ পাইনি। আদেশ পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!