রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপার রতনদী তালতলী ইউনিয়নে নৌকার মাঝি হতে চান নাজমুল হাসান

গলাচিপার রতনদী তালতলী ইউনিয়নে নৌকার মাঝি হতে চান নাজমুল হাসান

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কৃতি সন্তান যুবলীগ নেতা মো. নাজমুল হাসান (৩৯)। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনয়ন পেতে চান। নাজমুল হাসান মুজিব আদর্শের একজন পরিক্ষীত সৈনিক। ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ১৯৯৩ সালে উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রলীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে নারায়নগঞ্জ সরকারি তোলারাম কলেজে বিজ্ঞান শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০১ সালে জামাত-বিএনপি ক্ষমতায় আসার পরে বিভিন্ন মামলা হামলার শিকার হন। নারায়নগঞ্জের এনায়েত নগর ইউনিয়নের ধর্মগঞ্জ গ্রামে পাকা পুন নামক স্থানে সর্বোচ্চ সহযোগিতা করে জাতির পিতার ১৫ই আগস্ট পালন করেন। ওয়ান ইলেভেনের সময় নেত্রীকে গ্রেফতার করায় সর্বপ্রথম ফতুল্লায় রাজপথে মিছিল বের করেন। ২০১৫ সালে নিজ জন্মস্থানে উলানিয়া বন্দর যুবলীগের সম্মেলনে সাধারণ সম্পাদকের পদ লাভ করেন। তার বাবা মো. নুর হোসেন মোল্লা উলানিয়া বন্দর আওয়ামী লীগের সূচনালগ্ন থেকেই সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বর্তমানেও তিনি একই পদে অধিষ্ঠ আছেন। তিনি রতনদী তালতলী ইউনিয়নের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষে দীর্ঘ ২০ বছর যাবৎ নিরলস ভাবে কাজ করে আসছেন এবং ভবিষ্যতেও এই এলাকার মানুষের সুখ দুঃখের সাথী হয়ে পাশে থেকে সেবা করতে চান। নাজমুল হাসান নিজ উদ্যোগে করোনাকালীন সময়ের প্রথম ধাপ থেকে নিজ ইউনিয়নের সাধারণ মানুষের পাশে ছিলেন। কর্মহীন, অসহায় পরিবারের খাদ্য সহায়তায় সর্বদা আন্তরিকতার সাথে কাজ করেছেন। তিনি বলেন, পেশাদার দায়িত্বের পাশাপাশি এলাকায় খেটে খাওয়া সাধারণ মানুষের সুখ দুঃখে সব সময় পাশে থাকতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, জেলা-উপজেলা আওয়ামী লীগ আমাকে যখন যে দায়িত্ব দিয়েছেন তখন আমি সে দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেছি। এলাকার সকল সামাজিক কর্মকান্ডে আমি অংশগ্রহণ করেছি। তিনি আরও বলেন, আমি রতনদী তালতলী ইউনিয়নবাসীর সেবক হতে চাই, এই ইউনিয়নের প্রতিটি মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে সারা জীবন পাশে থেকে কাজ করতে চাই। আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি নৌকা মার্কার প্রার্থী হতে চাই।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!