গলাচিপায় পুলিশের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে আসামি ছিনতাই | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
গলাচিপায় পুলিশের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে আসামি ছিনতাই

গলাচিপায় পুলিশের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে আসামি ছিনতাই

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ওয়ারেন্টভুক্ত কাশেম বেপারী (৪৫) নামের এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের তিন সদস্য হামলার শিকার হয়েছেন। আসামির পরিবারের সদস্যরা পুলিশ সদস্যদের ওপর হামলা করে মরিচের গুঁড়া ছিটিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যান। শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের বড়শিবা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গলাচিপা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সুমন হাওলাদার বাদী হয়ে পৃথক একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ২২। মামলায় কাশেম বেপারী ও তার ভাবি হাসিনা বেগমসহ মোট ১০ জনের নাম উল্লেখ করে এবং ৮-৯ জন অজ্ঞাতনামের ব্যক্তিকে আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার রাতে অন্যতম আসামি হাসিনা বেগমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম। তিনি সাংবাদিকদের জানান, ভোলার চরফ্যাশনের একটি জিআর-২৫৬-৯৯ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কাশেম বেপারী। তিনি গলাচিপার চরকাজল ইউনিয়নের বড়শিবা গ্রামে অবস্থান করছিলেন। পুলিশ এ সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে তাকে গ্রেফতার করে। এসময় কাশেমের বাড়ির সদস্যরা চিৎকার দিয়ে সবাই একত্রিত হয়। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই মরিচের গুঁড়া নিয়ে ছুটে এসে হাসিনা বেগম থানার এএসআই সুমনসহ অন্যান্য সদস্যদের চোখে ছিটিয়ে দেন। এসময় জড়ো হওয়া ১০-১২ জন মিলে পুলিশ সদস্যদের এলোপাথারি পিটিয়ে মারাত্মক আহত করেন। মরিচের গুঁড়া ছিটিয়ে রক্ষা না পাওয়ায় প্রধান আসামি কাশেম বেপারী সুপারি কাটার ‘ছরতা’ দিয়ে এএসআই সুমনের মাথায় আঘাত করে পালিয়ে যান। পরবর্তীতে খবর পেয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত এএসআই সুমন এখনো চিকিৎসাধীন রয়েছেন। পলাতক প্রধান আসামি কাশেম বেপারীকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান ওসি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!